07/09/2026 : 6:18 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

শিক্ষকদের রক্তদান শিবিরে রক্তদান করছেন ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু সায়নী দাস

আলেক শেখঃ রক্তদানের মতো সামাজিক কাজে এগিয়ে এলেন ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু সায়নী দাস। সোমবার কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত  প্রয়াত শিক্ষক নেতা নিশীথরঞ্জন কুমারের স্মরণে ১৮  তম রক্তদান  শিবিরে তিনি রক্ত দেন। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির  কালনা জোনাল কমিটির উদ্যোগে এই  শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন  করেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা ডাঃ গৌরাঙ্গ গোস্বামী।  উপস্থিত ছিলেন শিক্ষকনেতা রাধেশ্যাম দাস, বীরেন বসুমল্লিক নীরব খাঁ প্রমুখ। এদিন দুই মহিলা সহ ১৮ জন শিক্ষক রক্তদান করেন। লকডাউন আবহে এবছর এপ্রিল মাসে হাসপাতালে হাজির হয়ে আরো ১১ জন শিক্ষক রক্তদান করেন। করোনা পরিস্থিতিতে এই কর্মসূচি সফল করার জন্য শিক্ষকের শুভেচ্ছা জানান–সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অভিজিৎ ভঞ্জ।

Related posts

প্রধান শিক্ষিকা ঘেরাও পান্ডুয়ায়

ezeropoint +91 7797331771

বাড়ির ফেলে দেওয়া জিনিসের হাট এবার নিউটাউনে

ezeropoint +91 7797331771

শ্যামবাটি রাধাকৃষ্ণ বিদ্যাপীঠ হাই স্কুলের দুয়ারে সরকারের ক্যাম্প

ezeropoint +91 7797331771

মতামত দিন