27/09/2026 : 7:01 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে রেশন কার্ড সংক্রান্ত কাজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ

স্বদেশ মজুমদার, মেমারি, ২০ জুলাই:


আজ পূর্ব বর্ধমানে ৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। মেমারি পৌরসভার ১ জন ও মেমারি-১ ব্লকের ৮ জন।করোনা পজিটিভ। যে হারে পূর্ব বর্ধমানে করোনা বাড়ছে তা বি‍ক্ষিপ্ত ভাবে গোষ্ঠী সংক্রমনের দিকে এগোচ্ছে বিশেষজ্ঞ মহলের ধারনা। মানুষের মধ্যে সচেতনতা ও সামাজিক দূরত্ব বিধিই একমাত্র বাঁচার উপায়।

সেদিকে লক্ষ্য রেখে খাদ্য ও সরবরাহ দপ্তরের মেমারি ১ ব্লক প্রাঙ্গণস্থিথ কার্যালয় অনির্দিষ্টকালের জন্য জনসাধারণের জন্য বন্ধ রাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফুড ইন্সপেক্টর কমল কুমার সরকার জানান যে, করোনা আক্রান্তের হার যে ভাবে বৃদ্ধি পাচ্ছে সেদিকে খেয়াল রেখে ও জনগণের স্বার্থে আজ থেকে রেশন কার্ড সংক্রান্ত যে কোন অফিশিয়াল কাজ যেমন, নতুন কার্ড, স্থান পরিবর্তন ও অন্যান্য রেশন কার্ড বিয়ক কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে আধিকারিকরা অফিস আসবেন ও রেশন সংক্রান্ত কোন কাজ টেলিফোনে করা হবে।

তিনি আরও জানান যে, রেশন ডিলারদের কাজ সামাজিক দূরত্ব বিধি মেনে যেমন চলছিল, সেরকমই চলবে।

কমলবাবু জনগণের কাছে আবেদন করেন যে, মাস্ক ছাড়া প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেড়োবেন না। সাবান দিয়ে হাত ধোবেন ও সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলুন।

 

Related posts

বর্ধমানের ক্ষুদে বিজ্ঞানীর মাস্ক আবিস্কার

ezeropoint +91 7797331771

মেমারিতে দ্বিতীয় বর্ষ  ডগ শো

ezeropoint +91 7797331771

নবীন বরণ অনুষ্ঠান মেমারির স্কুলে

ezeropoint +91 7797331771

মতামত দিন