22/07/2026 : 2:58 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদে মেমারির টোটো চালকরা

সত্যনারায়ণ শিকদার, মেমারি, ২০ জুলাই:


:একুশের ভোটকে সামনে রেখে এবং একুশে জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাছাড়া কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে এবার পথে টোটোচালকরা।
তৃণমূলের সমর্থনে শুধু নয়, নিজেদের পেটটা চলছে দিদির আশীর্বাদে। সেইজন্যই এবার তৃণমূলের হয়ে পথে নামল তাঁরা। ২১শে জুলাই শহীদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা হওয়ার কথা থাকলেও করোনার কারণে এবছর স্থগিত রাখা হয়েছে।


তাই মেমারি ১নম্বর ব্লকের দুর্গ ডাঙ্গা বাজারে টোটো ইউনিয়নের কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি প্রতিবাদ সভা করে |

বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২৫০টি টোটো চালক সহ এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে। এই সভায় উপস্থিত ছিলেন মেমারি ১ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও মেমারি ১ নম্বর ব্লক টোটো ইউনিয়ন সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন এক নম্বর সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ  ও বেশ কিছু নেতা ও কর্মীবৃন্দ‌।
এই সভা থেকে নিত্যানন্দ বাবু বিরোধীদের তীব্র নিন্দা করেন এবং ইউনিয়নের সমস্ত টোটো চালকদের বর্তমানে যে কোভিড-১৯ চলছে তার জন্য কিছু নিয়ম বিধি মেনে চলার নির্দেশ দেন। যেমন সকল টোটো চালক কে মাস্ক ব্যবহার করতে হবে এবং সাথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে ও প্যাসেঞ্জারকেও মাস্ক ব্যবহার করতে হবে এবং যদি কোন প্যাসেঞ্জার মাস্ক না পড়ে তাহলে তাকে বোঝাতে হবে মাস্কের বর্তমান প্রয়োজনীয়তা।

Related posts

মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু ধাত্রীগ্রামে

E Zero Point

বি.জে.পির আই.টি সেল ‘ফেক নিউজ’ ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেঃ বিধায়ক অভেদানন্দ থান্দার

E Zero Point

মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে তৃণমূলের কর্মীসভা

E Zero Point

মতামত দিন