16/07/2026 : 1:43 AM
বিদেশ

সাফল্যের মুখ দেখলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় করোনা ভ্যাকসিন

বিশেষ প্রতিবেদন, ২১ জুলাই:


করোনা মোকাবিলায় সাফল্যের মুখ দেখলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির তৈরি ভ্যাকসিন। মানবশরীরে প্রয়োগের পর প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ভ্যাকসিন সুরক্ষিত এবং শরীরে এর কার্য্যকারিতা ইতিবাচক ফলাফল দিচ্ছে। ল্যানসেট জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শেষে দেখা গিয়েছে, যে ১১০৭ জন স্বেচ্ছাসেবকের দেহে ভ্যাকসিনের প্রয়োগ হয়েছিল, তাঁদের দেহে অ্যান্টিবডি ও প্রতিরোধী T-সেল তৈরি হয়েছে। রিসার্চ গ্রুপের সদস্য অধ্যাপক এন্ড্রু পোলার্ড জানিয়েছেন, চ্যাডক্স1 নামের ভ্যাকসিনের প্রথম ডোজের পরেই অন্তত ৯০ শতাংশ স্বেচ্ছাসেবকের দেহে অ্যান্টিবডি প্রস্তুত হয়েছে।

Related posts

করোনা মোকাবিলায় ভূমিকা নিয়ে প্রশ্ন, তদন্তের মুখে পড়ে পদ ছাড়লেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

E Zero Point

চিনা জওয়ানরা বন্দুক জড়িয়ে ঘুমাচ্ছেন ভারতীয় সেনারদের আতঙ্কে, ভাইরাল ভিডিও

E Zero Point

করোনা পর আর এক মহামারীর জন্য প্রস্তুত থাকতে হবে বিশ্ববাসীকে

E Zero Point

মতামত দিন