23/07/2026 : 12:34 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

প্রশিক্ষণপ্রাপ্তরা নয়, পশুদের  ত্রাতা স্থানীয়রাই  

আলেক শেখ,  কালনা, ২৯ জুলাইঃ


সরকারি প্রশিক্ষণ প্রাপ্তরা নয়,  বিপদগ্রস্ত পশুদের ত্রাতা হয়ে উঠলেন স্থানীয় যুবকরাই। এই ত্রাতা   হয়ে ওঠার ঘটনাটি ঘটেছে কালনা থানার হাটকালনা  গ্রাম পঞ্চায়েতের  পুরাতন হাটের ছাড়ি  ভাগীরথী নদীতে।  এই নদীর উপর দিয়ে  চরে যাওয়ার একটি ইটভাটার রাস্তা আছে। এই  রাস্তা  দিয়ে   সোমবার বিকালে বৃষ্টির মধ্যে গরু চড়িয়ে  বাড়ি ফিরছিলেন একদল গোপালক।  প্রবল বাতাসে রাস্তার উপর দিয়ে জল ও কচুরিপানার দঙ্গলের সাথে দুটি  গরু ও দুটি মহিষ ভেসে যায়।  সোমবার সারা রাত্রি ধরে খোঁজাখুঁজির পরও পশু চারটি উদ্ধার করা যায়নি।   খবর দিলে জাতীয়  বিপর্যয় মোকাবেলা দলের  কর্মীরা  মঙ্গলবার সকাল থেকে পশু উদ্ধার অভিযানের নামে। দীর্ঘক্ষন এই অভিযান চালানোর পর তারা বিফল মনোরথ হয়ে ফিরে যায়।

 মানুষের নিষেধকে উপেক্ষা করে  পশু উদ্ধারে এগিয়ে আসেন  পুরাতন হাট ও কোম্পানির ডাঙ্গা গ্রামের যুবকরা।   জীবনের চরম ঝুঁকি নিয়ে প্রাণপণ চেষ্টায় শেষ পর্যন্ত কচুরিপানার দঙ্গল  থেকে পশুর চারটিকে জীবন্ত অবস্থায়  উদ্ধার করে।  তাদের এই প্রশংসনীয় কাজের সাক্ষী হয়ে নদীর পাড় দিয়ে দাঁড়িয়ে থাকে হাজার হাজার মানুষ। অনেকেই  বলেন সরকারি প্রশিক্ষণপ্রাপ্তরা যে কাজ করতে অক্ষম,  সেই কাজ করে দেখালো গ্রামের অপ্রশিক্ষিত যুবকরা।  প্রায় ১৮/২০  ঘন্টা পর প্রাণীগুলিকে জীবন্ত অবস্থায় ফিরে গোপালকরাও খুশি হন।

Related posts

রেলপুকুরে মৃতদেহ ভাসমান, এলাকায় চাঞ্চল্য

E Zero Point

মেমারিতে ভারতীয় স্টেট ব‍্যাঙ্কের ঋণদান শিবির

E Zero Point

ভোটের প্রচারঃ ফ্লেক্সের ভিড়ে দেওয়াল লিখন হারাতে বসেছে

E Zero Point

মতামত দিন