30/08/2026 : 7:53 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ট্রেনের ধাক্কায় সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু কালনায়

আলেক শেখ, কালনা, ৩০ জুলাইঃ


কানে হেডফোন লাগিয়ে মোবাইলের গান শুনতে শুনতে রেললাইন পার হওয়ার সময় মৃত্যু হয় এক সিভিক ভলেন্টিয়ারের। ঘটনাটি ঘটে বুধবার রাতে কাটোয়া-ব্যান্ডেল রেল লাইনের বাঘনাপাড়া স্টেশনের কাছে।  মৃত রতন হালদারের (২৫) বাড়ি কালনা থানার কৃষ্ণদেবপুরে।  সে এদিন  কানে হেডফোন লাগিয়ে রেললাইন পারাপার  করার সময় একটি ট্রেনের ইঞ্জিন এসে ধাক্কা মারে।  সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। কালনা জিআরপি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।  বৃহস্পতিবার কালনা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়।

Related posts

রাজ্যের সকলকে বিনামূল্যে করোনার টীকাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

পঞ্চায়তে ভোটের আগে তৃণমূলে ভাঙ্গন

E Zero Point

স্বাস্থ্য পরীক্ষা শিবির ও এবং সংস্কৃতিক অনুষ্ঠান সাতগেছিয়াতে

E Zero Point

মতামত দিন