06/09/2026 : 11:15 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ছয় বছরের প্রেম-বিবাহ শেষ হল আত্মহত্যায়ঃ গ্রেপ্তার ৩

নূর আহামেদ, মেমারি, ৩০ জুলাইঃ


গত ২৯ জুলাই বিকালে মেমারি থানার কেন্না গ্রামে ২২ বছরের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনায় প্রকাশ যে প্রায় ৬ বছর আগে মেমারি থানার কৈলাশপুর নিবাসী রাধেশ্যাম রায়ের কন্যা পার্ব্বতী রায় কেন্না নিবাসী সুশীল মন্ডলের পুত্র হেমন্ত মন্ডলের সাথে প্রেম করে বিবাহ করেছিল বাড়ির অমতে। পরে বিভিন্ন সময়ে সে শ্বশুড়বাড়িতে অত্যাচারিত হত।


মৃতা পার্ব্বতী রায়ের বাবার অভিযোগ শ্বশুড় বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে তার মেয়ে আত্মহত্যা করেছে। এবিষয়ে তিনি মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মেমারি থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে শ্বশুড়-শাশুড়ি ও স্বামীকে গ্রেপ্তার করে আজ বর্ধমান আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গগত উল্লেখ্য মৃতা পার্ব্বতী রায় ও হেমন্ত মন্ডলের একটি তিন বছরের কন্যা বর্তমান।

 

Related posts

আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহ মেমারি শহরে

ezeropoint +91 7797331771

তেরঙ্গা মাস্ক বানিয়ে নজর কাড়লো কালনার যুবক

ezeropoint +91 7797331771

কান্দিতে সবলা মেলার উদ্বোধন করলেন মন্ত্রী সাধন পান্ডে

মতামত দিন