27/02/2026 : 11:32 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

তেরঙ্গা মাস্ক বানিয়ে নজর কাড়লো কালনার যুবক

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, কালনা, ১২ অগাস্ট ২০২০:


স্বাধীনতা দিবস উপলক্ষে তেরঙ্গা মাস্কের চমক কালনায় | কর্মসংস্থানের লক্ষ্যে জেলায় জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন কর্মতীর্থ |
পূর্ব বর্ধমানের কালনার কর্মতীর্থটি রয়েছে পুরাতন বাসস্ট্যান্ডে | লকডাউনে পরিযায়ী শ্রমিক কথাটির সঙ্গে পরিচিত হয়েছেন সকলেই | বাংলা থেকে ভিনরাজ্যে যেমন প্রচুর মানুষ কাজে যান, তেমনই অন্য রাজ্য থেকেও বাংলায় এসে বিভিন্ন কাজে যুক্ত অনেকে‌ |
তবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কর্মতীর্থ বদলে দিয়েছে খোকন শেখের জীবন |
আবার এটাও বলা ভালো, করোনা পরিস্থিতি, লকডাউনে বিকল্প কাজের সন্ধানে থাকা অনেকেই অনুসরণ করতে পারেন খোকনের অদম্য মনোভাবকে |
কালনার ডাঙাপাড়ার যুবক খোকন শেখ কয়েক বছর আগে মুম্বাই গিয়েছিলেন কাজের সন্ধানে | সেখানে লেডিজ টেলারিংয়ের কাজ শেখেন |
বছর চারেক আগে কালনায় ফিরে কর্মতীর্থে একটি দোকানঘর পান | বিগত পাঁচ মাসে লেডিজ টেলারিংয়ের অবস্থা শোচনীয় জায়গায় পৌঁছেছে | তবে তাতে দমেননি খোকন | অভিজ্ঞতাকে সম্বল করে তাই মাস্ক বানাতে শুরু করেন বিকল্প ব্যবসা হিসেবে |
স্বাধীনতা দিবসের আগে খোকনের দোকানঘরে গিয়ে দেখা গেল স্ত্রী সাহিনূর বিবিকে নিয়ে তিনি তেরঙা মাস্ক বানাচ্ছেন |
ইলাস্টিক দেওয়া কাপড়ের মাস্কগুলি নজরকাড়া, দাম ১৫ থেকে ২০ টাকার মধ্যে | স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য ছোট সাইজের মাস্ক তৈরি করা হচ্ছে | অগ্রিম অর্ডার দিলে ছাড়ের বন্দোবস্তও রয়েছে |
খোকন আর তাঁর স্ত্রীর কথায়, মমতাদিদি কর্মতীর্থে দোকানের ব্যবস্থা করেছিলেন বলে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে লকডাউনেও সংসার চালাতে পারছি | কাজের সন্ধানে যেতে হচ্ছে না ভিনরাজ্যেও ||

Related posts

ফেরাতে হাল, ধরো লাল- তৃণমূল-বিজেপি বাংলার বিকল্প নয়ঃ ত্রিপুরার প্রাক্তন মুখ‍্যমন্ত্রী

E Zero Point

বিসর্জনে নৌকাডুবিতে মৃত চার

E Zero Point

করোনা পরীক্ষার কিট এবার কেন্দ্র সরকার থেকে কিনতে হবে, অসন্তোষ প্রকাশ মুখ্যমন্ত্রীর

E Zero Point

মতামত দিন