09/09/2026 : 12:58 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

চিকিৎসক-স্বাস্থ্যকর্মী সহ জামালপুর ব্লকে একদিনে ৩৯ জন করোনা আক্রান্ত

আহাম্মদ মির্জা, জামালপুর, ৩১ জুলাইঃ


আজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে একদিনে রেকর্ড সংখ্যক ৩৯ জন করোনা আক্রান্ত হলেন। জামালপুর ব্লক হাসপাতালের  ২ জন চিকিৎসক ও ৭ জন স্বাস্থ্যকর্মীর রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। স্বাভাবিকভাবেই জামালপুর ব্লক হাসপাতালের কাজকর্ম নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্যআধিকারিক আনন্দমোহন গড়াই। ঘটনাক্রমে জামালপুর ব্লক প্রশাসন ও থানা যথেষ্ট উদ্বিগ্ন, যুদ্ধকালীন তৎপড়তায় তারা করোনা আক্রান্তের সাথে আর যারা সংস্পর্শে এসেছেন তাদের খোঁজ শুরু করে দিয়েছেন।
জামালপুর পঞ্চায়েতের সভাপতি মেহেমুদ খাঁন জনগণের কাছে আবেদন জানিয়েছেন, অযথা আতঙ্কিত না হয়ে। সচেতন থাকুন ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। অযথা বাজারে ভিড় করবেন না, মাস্ক পরে, কাজ মিটিয়ে শীঘ্রই ঘরে থাকার পরামর্শ দেন তিনি।
প্রসঙ্গক্রমে আগামীকাল ইদ-উল-আযাহ, কয়েকদিন আগেই প্রশাসনিক মহল থেকে এক আলোচনায়া সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালন করার জন্য আবেদন জানানো হয়েছে।

পেজটি রিফ্রেশ করুন…আরও আপডেটের জন্য

Related posts

কৃষি জমিতে ন্যাড়া পোড়ানো নিয় জেলা পুলিশের উদ্যোগে মেমারিতে সচেতনতার প্রচার

ezeropoint +91 7797331771

পুলিশ যদি বাক স্বাধীনতা কেড়ে নেয়, তাহলে তা রক্ষা করতে আদালত এগিয়ে আসে

পশ্চিম বর্ধমানের শিক্ষক ও আলিপুরদুয়ারের শিক্ষিকা এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন

ezeropoint +91 7797331771

মতামত দিন