29/08/2026 : 2:28 AM
আউসগ্রামআমার বাংলাগুসকরাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

আউসগ্রামে অনাদৃত প্রখ্যাত বাউল শিল্পী ক্ষ্যাপা গৌড়

জিরো পয়েন্ট নিউজ – পরাগ জ্যোতি ঘোষ ,গুসকরা, ১ অগস্ট ২০২০:


গেঁও যোগী ভিখ পায় না কথাটা দারুন ভাবে খাটে বিখ্যাত বাউল শিল্পী গৌড় মাঝি ডাকনাম রাজুর ক্ষেত্রে। বাউল জগত এই শিল্পী ক্ষ্যাপা গৌড় নামে খ্যাত। আউসগ্রাম ১ নং ব্লকের বটগ্রামের বাসিন্দা গৌড় মাজি। তার গলায় যদি কেউ একবার বাউলগীতি শুনে থাকে তাহলে তাকে আজীবন মনে রাখবে। সেই গৌর ক্ষ্যাপার এই লকডাউনে দিন কাটছে গভীর হতাশায়। গৌর ক্ষ্যাপার গানের জগতে পদার্পণ সেই ছেলেবেলা থেকে। বাবা শংকর চন্দ্র মাজি হরিনাম সংকীর্তন করতেন। আর ছোট কাকা বরুণ কুমার মাজির হাত ধরেই গৌড়ের পথ চলা শুরু। তাকে তার সংগীতজগতের গুরু বলে মানেন। প্রথমে তবলা শেখা। হঠাৎই বাউল গানের প্রতি অমোঘ টান। পথ চলা শুরু । গানের পাশাপাশি কবিতা গল্প লেখা, ছবি আঁকা। তার গ্রামের বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পর গলিগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ণ হয়। তারপর ভেদিয়া উচ্চ বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করে গুসকরা মহাবিদ্যালয় ভর্তি হন। সেই পঞ্চম শ্রেণি থেকে বাউল জগতে পদার্পণ। ব্লক স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম হয়ে রাজ্য স্তর পর্যন্ত গিয়ে প্রথম স্থান অর্জন করে বর্ধমান জেলার নাম উজ্জ্বল করেছে সে। বাউল গানে দিল্লি, কলকাতা, আসাম, মুম্বাই প্রভৃতি বড় বড় শহরে সারা ভারতবর্ষজুড়ে স্টেজ পারফরম্যান্স করেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ গেছে। ইতালি ও আমেরিকায় যাওয়ার কথা ছিল। পাসপোর্ট হয়ে গিয়েছিল। জুলাইয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনা সে স্বপ্নে জল ঢেলে দিয়েছে। বিভিন্ন সময়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আমন্ত্রণে মাটির গান শোনাবার সৌভাগ্য হয়েছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষায় দীক্ষিত গৌর ক্ষ্যাপার ঠাকুরের গানগুলির শ্রোতার মন কাড়ে। বিভিন্ন সৎসঙ্গের অধিবেশনে গৌড় ক্ষ্যাপার জায়গা সবার আগে। সম্প্রতি বিয়ে হয়েছে ফুটফুটে মেয়ে পিংকির সঙ্গে। ঘর বেধেছে রাজু। কিন্তু একেবারে কপর্দক শূন্য অবস্থা তার। অনুষ্ঠান বন্ধ। বাড়িতে সঙ্গীতচর্চা নিয়ে কাটছে তার দিন। কিন্তু হতাশার সুর কন্ঠে । গৌড় ক্ষ্যাপা বলেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কতবার বলেছি ব্লকের বিভিন্ন দাদাদের একটা যেকোন কাজ বা নিদেনপক্ষে একটা শিল্পী ভাতার জন্য কিন্তু কেউ কথা শোনেনি। সত্যিই অবাক হতে হয় সারা ভারত তথা ভারতের বাইরে ক্ষ্যাপা গৌড়কে চিনে ফেলল তাকে চিনতে পারল না তার নিজের ব্লক আউসগ্রাম এক নম্বর ব্লক। গান পাগল এই সত্যিকারের শিল্পী ভাতা পায় না ভেবে অবাক হতে হয়। তবুও এগিয়ে যাবে ক্ষ্যাপা গৌড় তার অভাবের জ্বালা নিয়ে তার খমক আর বলবোলার তালে তালে বাউলের সুরে মোহিত করে সকল মানুষকে।

Related posts

আউসগ্রামে অনূর্ধ ষোলো ফুটবল প্রতিযোগিতা

E Zero Point

ধর্মরাজের গাজন উৎসব মন্তেশ্বরে

E Zero Point

ভাতারে একই জায়গায় পর পর দুদিন পথ দুর্ঘটনা

E Zero Point

মতামত দিন