07/09/2026 : 7:32 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান মঙ্গলকোটে

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ২৫ অগাষ্ট, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মাজিগ্রামে এক তৃণমূল কংগ্রেসের দলীয় অনুষ্ঠানে প্রায় দুইশত জন বিজেপি ও সিপিএমের কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরীর নেতৃত্বে এই জয়নিং কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা রেজাউল হক মেহেবুব চৌধুরী, শান্ত সরকার , আব্দুল বাসেদ শেখ, লাল্টু শেখ ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বশির উদ্দিন শেখ।

ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী জানান,করোনা পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী যে ভাবে রাত দিন মানুষের পাশে দাঁড়িয়েছে তাতে করে পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছে, উন্নয়ন ছাড়া কোন কথা বলে না তৃণমূল কংগ্রেস। তাই উন্নয়নের জোয়ারে আজকে প্রায় ২০০ জন মানুষ বিজেপি থেকে যোগদান করলো তৃণমূল কংগ্রেসে।

Related posts

৯০ হাজার টাকার স্কলারশিপ

ezeropoint +91 7797331771

অস্বাভাবিক বিল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির প্রতিবাদ কর্মসূচি শ্রীরামপুরে

ঝিরঝিরে বৃষ্টিতে ব্যাটমিন্টন খেললেন মেমারির বিডিও

ezeropoint +91 7797331771

মতামত দিন