31/08/2026 : 3:16 PM
আমার দেশ

এল আই সি প্রতিষ্ঠা দিবসে সংস্থা রক্ষা করার আহবানে সীতারাম ইয়েচুরি

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ১ সেপ্টেম্বর, ২০২০:


দেশের অন্যতম সবচেয়ে বৃহত্তর আর্থিক সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া আজ প্রতিষ্ঠা দিবস। দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত হয়ে উঠছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এই সংস্থা আজ দেশের অর্থনীতিতে শক্তিশালী রূপে প্রকাশ পেয়েছে।

এলআইসিকে বিক্রি করে দেওয়া বা কর্পোরেট হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন দেশের বহু মানুষ। বিভিন্ন রাজনৈতিক দল লাগাতার বিক্ষোভ দেখিয়েছে এই সংস্থার বিক্রির সিদ্ধান্তের বিরুদ্ধে , দেশের স্বার্থ বিঘ্নিত করে এই সংস্থার বিক্রির বিরুদ্ধে লাগাতার রাজপথে আন্দোলনে বামেরা। তাদের অভিযোগ রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলিকে বিক্রি করে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে বিজেপি সরকার যা দেশের আত্মনির্ভরতাকেই ধ্বংস করবে। এলআইসি দিবসে সংস্থা রক্ষা করার বার্তা দিলেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এক টুইট বার্তায় বলেছেন দেশের বিভিন্ন অংশের মানুষ.আমাদের অর্থনৈতিক স্বনির্ভরতা তৈরি করতে স্বতন্ত্র ভারতে ধারাবাহিক পঞ্চবার্ষিকী পরিকল্পনার তহবিলের সবচেয়ে বড় অবদান ছিল এল.আই.সি. এটিকে বেসরকারী করে মোদী ভারতকে একটি স্বাধীন অর্থনীতি হিসাবে হ্রাস করছে।এলআইসির বেসরকারীকরণ বন্ধ করুন।

Related posts

অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাসোসিয়েশন অফ রিনিউয়েবল এনার্জি এজেন্সি অফ স্টেটস (এআরইএএস)-এর ষষ্ঠতম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী

E Zero Point

১২ অগাস্ট পর্যন্ত চলবে না স্পেশাল ছাড়া আর কোনও ট্রেন

E Zero Point

৪২০০০ হাজার কৃষকের আত্মহত্যার তথ্য ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল

E Zero Point

মতামত দিন