23/07/2026 : 8:24 AM
আমার বাংলাচুঁচুড়াদক্ষিণ বঙ্গহুগলি

আমফান দুর্নীতির বিরুদ্ধে সাংসদ লকেট চ্যাটার্জীর বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী, ৪ সেপ্টেম্বর ২০২০:


তৃণমূল সরকারের আমফান দুর্নীতি বিরুদ্ধে শুক্রবার বিজেপি হুগলি জেলা সাংগঠনিকের পক্ষ থেকে একটি অবস্তান বিক্ষোভে করা হলো চুঁচুড়া ঘড়ির মোড়ে।আজকের এই দলীর কর্ম সূচিতে বিজেপি কর্মীরা দলে দলে ঘড়ির মোড়ে সংগঠিত হন।
পাশাপাশি এদিন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জী ও হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জীর নেতৃত্বে এসডিও অফিস ঘেড়াও কর্মসূচি ও করেন। এদিন দুপুর ১২টা নাগাত ঘড়ির মোড়ে কয়েক হাজার কর্মী নিয়েএকটি সভা করে বিজেপি।সেখানে বক্তব্য রাখতে গিয়ে আমফান নিয়ে চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমন করেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। শাসক দলের চুরি, রাহাজানি, ত্রানের টাকা প্রতারনা করা সহ নানান কথা তিনি বলেন।
তিনি আরো বলেন,তৃণমূলের নেতা কর্মীরা নিজেদের পরিবারের প্রতি স্বজনপোষন বেশি করে করেই চলেছে।
বিভিন্ন অভিযোগ উগরে দিয়ে সাংসদ ঘড়ির মোড়ে সভা মঞ্চ থেকে এসডিও অফিস পর্যন্ত একটি মিছিল করে এবং এসডিও অফিসের সামনে গিয়ে সাংসদ ও জেলা সভাপতি দুজনে মিলে এসডিও সাহেবকে একটি স্মারক লিপি প্রদান করেন।

Related posts

১৫ ডিসেম্বর অবধি বহাল কলকাতা পুরসভার প্রশাসকমন্ডলী 

E Zero Point

মেমারি ১ নম্বর ব্লকে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন

E Zero Point

এক দিনে ৫১,৯৬০ বোতল ফিনাইল তৈরি করে রেকর্ড গড়ল বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড

E Zero Point

মতামত দিন