26/08/2026 : 8:50 PM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

শিক্ষক দিবসে রক্তদান করলেন শিক্ষক-শিক্ষিকারা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  গোবরডাঙ্গা, ৫ সেপ্টেম্বর, ২০২০:


নিজেদের প্রাপ্য সম্মান আদায় করার জন্য গড়ে উঠেছিল প্রাইমারি শিক্ষকদেরএকটি অরাজনৈতিক মঞ্চ।আজ উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গায় তারা পালন করলেন শিক্ষক দিবসের অনুষ্ঠান।এই উপলক্ষে গোবরডাঙ্গা খাঁটুরা উৎসব লজে শিক্ষক সংবর্ধনা ও ও রক্তদান শিবিরের আয়োজন করেন সংগঠকেরা।রক্তদান শিবিরের ৩০ জন রক্তদান করে বলে আয়োজকরা জানিয়েছেন।

এছাড়া এলাকার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামদুনির প্রতিবাদী শিক্ষক প্রদীপ মুখার্জী,রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়,স্থানীয় গোবরডাঙ্গা খাঁটুরা হাই স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক বিশ্বনাথ মন্ডল,সংগঠনের অন্যতম উদ্যোক্তা সুজিত দাস, রতন দে, বিশ্বজিৎ সরদার, শাজাহান মন্ডল প্রমুখ।

Related posts

হুগলির উত্তরপাড়ার ব্যাংক ডাকাতির টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

E Zero Point

নারদা কেসঃ মেমারিতে ধর্নায় বসলেন তৃণমূল নেতৃত্ব

E Zero Point

নিম্নমানের রেশনের চাল দেওয়ায় ডিলারের সামনে বিক্ষোভ ভাতারে

E Zero Point

মতামত দিন