07/06/2026 : 9:30 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

নারদা কেসঃ মেমারিতে ধর্নায় বসলেন তৃণমূল নেতৃত্ব

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৭ মে ২০২১:


নারদা সারদা কান্ডে তৃনমূলের মন্ত্রী  গ্রেফতার করা হল রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়কে। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। একই সঙ্গে গ্রেফতার শোভন চট্টোপাধ্যায়ও।

সকালেই নিজাম প্যালেসে পৌঁছছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে ধর্ণায় বসেছেন এবং বলেছেন ‘আমাকেও গ্রেফতার করুন’। ইতিমধ্যে রাজ্য জুড়ে তৃণমূল নেতারা বিক্ষোভ দেখাচ্ছেন।

সারা রাজ্যের সাথে মেমারিতেও ধর্না অনুষ্ঠান পালন করা হয় । দুপুর ১ থেকে ২ টা পর্যন্ত মেমারি নতুন বাসষ্ট্যান্ডের নেতাজী মূর্তির পাদদেশে প্রতীকি ধর্নায় বসেন প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, শহর তৃনমূলের সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, ইউনিয়ন নেতা সুকান্ত হাজরা সহ অন্যান্য নেতৃত্ব।

Related posts

ডবল ইঞ্জিনের গল্প

E Zero Point

কান্দিতে বিজয়া ও দীপাবলী সন্মিলনী জনসভা

E Zero Point

দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসার খরচের দাবিতে পথ অবরোধ

E Zero Point

মতামত দিন