16/07/2026 : 1:41 AM
আমার দেশবিজ্ঞান-প্রযুক্তি

পাবজির ভারতীয়করন ‘ফৌজি’ আনছেন অক্ষয় কুমার

দেশীয় প্রযুক্তি বাজারে চীনের পাবজি গেম নিষিদ্ধ হওয়ার পর ফৌজি নামে নতুন একটি গেম আনছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। সংবাদ সূত্রে জানা গেছে, অক্ষয় কুমার এই মাল্টি প্লেয়ার অ্যাকশন গেমের অন্যতম পৃষ্ঠপোষক।

ফৌজি বা ‘FAU-G’র পুরো অর্থ-‘ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড-গার্ডস’।

সংবাদসংস্থা জানিয়েছে, বেঙ্গালুরুর একটি সংস্থা খুব তাড়াতাড়ি এই নতুন গেম প্রকাশ করবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’ অভিযানকে মাথায় রেখে এই নতুন মাল্টি-প্লেয়ার মিড কোর গেম প্রকাশ করা হচ্ছে।

সংস্থাটি জানিয়েছ, এই গেম থেকে যা আয় হবে, তার ২০ শতাংশ দেওয়া হবে ‘ভারত কি বীর ট্রাস্ট’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে। এই সংগঠনটি ভারতের সেনাবাহিনী এবং তাদের পরিবারকে সহায়তা করে থাকে।

‘ভারতের যুব সম্প্রদায়ের কাছে গেমিং একটা গুরুত্বপূর্ণ বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। ফৌজির মাধ্যমে আমি আশা করি, ওরা খেলতে খেলতে আমাদের সেনার বলিদানকে উপলব্ধি করতে পারবে,’ মন্তব্য করে অক্ষয় কুমার বলেছেন, ‘পাশাপাশি তারা শহীদদের পরিবারকে সহায়তায় এগিয়ে এসে ভূমিকা পালন করবে।’

তিনি যোগ করেন, সবার ক্ষমতা রয়েছে প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারত’ অভিযানকে সফল করার।

ভারতীয় নিরাপত্তাবাহিনী সম্প্রতি যেসব অভিযানে অংশ নিয়েছে, সেই বাস্তব অভিজ্ঞতাকেই গেমে তুলে ধরা হবে। দেশি ও বিদেশি-সব ধরনের বিপদের বিরুদ্ধে সেনা যেভাবে মোকাবিলা করে, তাই ফুটিয়ে তোলা হয়েছে গেমে।

অক্টোবরের শেষে প্রথম ধাপ মুক্তি পাবে। গালওয়ান উপত্যকার প্রেক্ষাপটের ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে গেমের প্রথম ধাপ। পরে ধীরে ধীরে তৃতীয় ধাপের শুটিং গেম-প্লে মুক্তি পাবে।

গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাবে গেমটি।

Related posts

আদিবাসীদের ক্ষমতায়নের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান

E Zero Point

সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে রণক্ষেত্র বেঙ্গালুরু, মৃত ২, আহত ৬০ পুলিসকর্মী

E Zero Point

৩০০ একরের ব্রিটিশ কান্ট্রি ক্লাব কিনে নিলেন মুকেশ আম্বানি

E Zero Point

মতামত দিন