07/09/2026 : 1:25 PM
আইপিএল2020ক্রিকেটখেলা

আইপিএল-এর পূর্ণাঙ্গ সময়সূচী প্রকাশ হলঃ ধোনি বনাম রোহিতের প্রথম ম্যাচ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক৬ সেপ্টেম্বর, ২০২০:


অপেক্ষার অবসান। আজ রবিবার ঘোষণা হয়ে গেল আইপিএলের সময়সূচী।  আগামী ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল। আপাতত ৫৬টি ম্যাচের সময়সূচী প্রকাশ করা হয়েছে। প্লেঅফ ও ফাইনাল ম্যাচের সময়সূচী পরে জানানো হবে।

এ বছর আটটি দল লড়াই করবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের এই আসরে। প্রত্যেক দলে ২৪ জনের বেশি ক্রিকেটার রাখার অনুমতি দেওয়া হবে না।

প্রসঙ্গত, ২৯ মার্চ থেকে আইপিএলের ১৩তম মৌসুম শুরুর থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছিল।

 

Related posts

আপনি কি জানেন কাতারের ফুটবল স্টেডিয়ামগুলির বিশেষত্ব কি?

ezeropoint +91 7797331771

জন্মদিনের পার্টির পর করোনায় আক্রান্ত উসাইন বোল্ট

ইতিহাস গড়ে উইম্বলডনে চ্যাম্পিয়ন হলেন এশিয়ার এলেনা রিবাকিনা

ezeropoint +91 7797331771

মতামত দিন