13/07/2026 : 1:17 PM
আমার দেশ

বাদল অধিবেশনের শুরুতেই ২৬ সাংসদ করোনা আক্রান্ত

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ১৪ সেপ্টেম্বর, ২০২০:


আজ থেকে শুরু হয়েছে লোকসভার বাদল অধিবেশন। করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতা হিসেবে নেওয়া হয়েছিল কোভিড টেস্টের ব্যবস্থাও। আর তাতেই করোনা পজিটিভ হলেন দেশের প্রায় ২৫ জন সাংসদ। লোকসভার ১৭ জন ও রাজ্যসভার ৯ জন সাংসদের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে৷

করোনা আক্রন্ত সাংসদরা হলেন, সুখবীর সিং(বিজেপি),  হনুমান বেনিওয়াল(আরএলপি), মীনাক্ষী লেখি(বিজেপি), সুকান্ত মজুমদার(বিজেপি), অনন্ত কুমার হেগড়ে(বিজেপি), গোদেতি মহাদেবী(ওয়াইএসআর কংগ্রেস), প্রতাপ রাও যাদব(শিবসেনা), জনার্দন সিং(বিজেপি), বিদ্যুতবরণ মাহাত(বিজেপি), প্রধান বড়ুয়া (বিজেপি), এন রেড্ডিপা(ওয়াইএসআর কং), সেলভম জি(ডিএমকে), প্রতাপ রাও পাটিল(বিজেপি), রাম শঙ্কর কাঠারিয়া(বিজেপি), পরভেস সাহিব সিং(বিজেপি), সত্যপাল সিং(বিজেপি), রোদমাল নগর(বিজেপি) প্রমুখ।

করোনা আক্রান্ত সাংসদদের মধ্যে বেশিরভাগই বিজেপির। গেরুয়া শিবিরের ১২ জন এখন কোভিড পজিটিভ। ওয়াইএসআর কংগ্রেসের ২ ও শিবসেনা, ডিএমকে ও আরএলপির একজন করে সাংসদ রয়েছেন সংক্রমিত সাংসদদের তালিকায়।

উল্লেখ্য, দেশের ৭৮৫ সাংসদের মধ্যে ২০০ সাংসদের বয়স ৬৫ বছরের বেশি। ফলে তাঁদেরই সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি। ইতিমধ্যে দেশের এক সাংসদ ও একাধিক বিধায়ক করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সেকথা মাথায় রেখে এবার বাদল অধিবেশনে কড়া সতর্কতা নেওয়া হয়েছে। সামজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি, উপস্থিতি নথিভুক্ত করার জন্য দেওয়া হয়েছে মোবাইল অ্যাপ। পলিকার্বনেট চাদর দিয়ে মুড়ে ফেলা হয়েছে সাংসদদের আসন।

Related posts

রাষ্ট্রপতির জীবন রক্ষা পদকে সম্মানিত আরপিএফের তিন জওয়ান

E Zero Point

সহজে ব্যবসা করার লক্ষ্যে কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জী বন্দরের ডিজিটাল পদ্ধতি অনুসরণ

E Zero Point

২০১৯-এর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস পরীক্ষার (২)-এর চূড়ান্ত ফলাফল

E Zero Point

মতামত দিন