22/07/2026 : 9:39 PM
আমার দেশশিক্ষা

২০১৯-এর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস পরীক্ষার (২)-এর চূড়ান্ত ফলাফল

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) ২০১৯-এর সেপ্টেম্বরে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের যে পরীক্ষা নিয়েছিল তার ভিত্তিতে ১৯৬ জন প্রার্থী সফল হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রকের সার্ভিস সিলেকশন বোর্ড (এসএসবি) দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, কেরলের এঝিমালার ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি এবং হায়দরাবাদের এয়ারফোর্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ কর্মসূচির জন্য এই প্রার্থীদের বাছাই করেছে।

ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির ১০০টি পদের মধ্যে ১৩টি পদ, কেরলের এঝিমালার ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমির ৪৫টি পদের মধ্যে ছয়টি পদ এবং হায়দ্রাবাদের এয়ারফোর্স অ্যাকাডেমির ৩২টি পদের মধ্যে তিনটি এনসিসি-র ‘সি’ সার্টিফিকেটধারীদের জন্য সংরক্ষিত। কমিশন লিখিত পরীক্ষায় মিলিটারি অ্যাকাডেমির জন্য ২,৬৯৯, ন্যাভাল অ্যাকাডেমির জন্য ১,৫৯২ এবং এয়ারফোর্স অ্যাকাডেমির জন্য ৬১১ জনকে যোগ্য বলে ঘোষণা করেছিল। এসএসবি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে পরবর্তী ধাপে এঁদের পরীক্ষা নেয়। তার ওপর ভিত্তি করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে, প্রার্থীদের মেডিকেল পরীক্ষা এখনও সম্পূর্ণ হয়নি। এছাড়াও, সেনাবাহিনীর সদর দপ্তরে এঁদের জন্ম ও শিক্ষাগত যোগ্যতার যাচাই পর্বের প্রক্রিয়া এখনও চলছে। তাই, এই বাছাই পর্বকে প্রভিশনাল বলে বিবেচনা করা হবে। প্রার্থীদের তাঁদের জন্ম, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য কাগজপত্র আসল এবং প্রত্যয়িত কপি নিয়ে সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমানবাহিনীর সদর দপ্তরে যোগাযোগ করতে হবে।

যদি কোন প্রার্থীর ঠিকানা পরিবর্তিত হয়, তাহলে তাঁকে দ্রুত সেনাবাহিনী, নৌ-বাহিনী বা বিমানবাহিনীর সদর দপ্তরে তা জানাতে হবে। ইউপিএসসি-র ওয়েবসাইট – http://www.upsc.gov.in এ চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। তবে, প্রার্থীরা কে কত নম্বর পেয়েছেন, সে বিষয়টি অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির চূড়ান্ত ফলাফল প্রকাশের পর ওয়েবসাইটে প্রকাশিত হবে। এ বিষয়ে কোন তথ্য জানার থাকলে প্রার্থীরা কমিশনের দপ্তরের ‘সি’ গেটে যোগাযোগ করতে পারেন। তাঁরা ব্যক্তিগতভাবে না গিয়ে (011) 2338 5271 / 1125 এবং 011 2309 8543-তে যে কোনও কাজের দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ফোন করতে পারেন।

চূড়ান্ত ফলাফল দেখতে চাইলে নীচের লিঙ্কে ক্লিক করুনঃ-
http://164.100.117.97/WriteReadData/userfiles/CDSII_2019_FQ_PRESSNOTE.pdf

Related posts

খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের উপদেষ্টা হলেন সুনীল শেঠি

E Zero Point

১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কোভিড মুক্ত হয়ে ওঠার হার জাতীয় হারের থেকে বেশী

E Zero Point

২০২০-র জুলাই মাসের অপরিশোধিত তেল উৎপাদন ২,৬৩৩.৫৯ টিএমটি

E Zero Point

মতামত দিন