07/09/2026 : 2:43 AM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুরে ক্যানেল থেকে মৃতদেহ উদ্ধার

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত চক্রবর্তী ও তন্ময় পালিত, জৌগ্রাম, ১৫ সেপ্টেম্বর ২০২০:


পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রাম পঞ্চায়েত সংলগ্ন একটি সেচ ক্যানেল থেকে, আজ সকালে এক ব্যক্তির মৃতদেহ কে ঘিরে ছড়িয়ে পরে চাঞ্চল্য। মৃত ব্যক্তির নাম কমলেশ তালুকদার, বয়স আনুমানিক ৪০। পেশায় রেল হকার ওই ব্যক্তি জৌগ্রামের কলুপুকুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান আজ সকালে ওই সেচখালে মাছ ধরার সময় হঠাৎ একটি মৃতদেহ চোখে পরে তাঁদের। সাথে সাথে স্থানীয় লোকজন জামালপুর থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।


স্থানীয় সুত্রে জানাযায়, কমলেশ মাদকাসক্ত ছিলেন। তার পরিবারে স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। লকডাউন এ কাজ হারিয়ে, স্থানীয় বাজারে তিনি সামান্য কিছু কাজকর্ম করে সংসার চালাতেন।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে ৪ টের সময় তিনি বাড়ি থেকে বেরোয় কমলেশ। তারপর আর সারারাত আর বাড়িতে ফেরেনি। মঙ্গলবার সকালে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

ঘটনাস্থলে পরিবারের সদস্যরা এসে মৃতদেহ টি সনাক্ত করে। পরিবারের দাবি, মাদকাসক্ত অবস্থায় কোনো বচসার জেরে তাকে খুন করা হয়েছে বলে তাদের ধারনা। কারণ কমলেশ বাবুর কারোর সাথে কোনো রকম শত্রুতা ছিল না। যে বা যারা এটি করেছে তাঁদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন পরিবারের সদস্যরা।
এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করবে জামালপুর থানার পুলিশ।

Related posts

গোষ্ঠী সংঘর্ষে এক মৃত‍্যু, ব‍্যাপক উত্তেজনা বর্ধমান শহরে লক্ষীপুর মাঠ এলাকায়

ezeropoint +91 7797331771

লকডাউনে অনৈতিকভাবে স্কুল লিভিং সার্টিফিকেটের জন্য চড়া ফিস নেওয়ার অভিযোগ গোবরডাঙ্গার দুটি বড় স্কুলের বিরুদ্ধে

অনুন্নত কুম্ভকার সমিতির উদ্যোগে ডেপুটেশন কালনায়

ezeropoint +91 7797331771

মতামত দিন