27/02/2026 : 2:19 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

মন্তেশ্বর বিডিও অফিসে পালিত হল “ইঞ্জিনিয়ার দিবস”

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মন্তেশ্বর, ১৫ সেপ্টেম্বর ২০২০:


ইঞ্জিনিয়ারদের কাছে আর পাঁচটা দিনের থেকে আজকের দিনটা একটু আলাদা | কারণ এই দিনেই জন্মেছিলেন ভারতরত্ন ইঞ্জিনিয়ার বিশ্বেশড়াইয়ার |
আমরা ৫ই সেপ্টেম্বর শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর জন্ম দিবসে যেমন “শিক্ষক দিবস” পালন করি, ঠিক তেমনই ১৫ই সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার বিশ্বেশড়াইয়ার জন্ম দিনটিকে “ইঞ্জিনিয়ার দিবস” হিসেবে সারাদেশে পালিত হয় |
ইঞ্জিনিয়ার বিশ্বেশড়াইয়ার যিনি ভারতের ইতিহাসে ইঞ্জিনিয়ারিং এর নতুন পথের দিশা দেখিয়ে ছিলেন | তার পরিকল্পনায় তৈরি করা বিভিন্ন নিদর্শন যা ভারতবর্ষের অদ্ভুত কৃতিত্বের স্বাক্ষী বহন করে চলেছে | তিনি শুধু ইঞ্জিনিয়ার ছিলেন না তিনি একজন মহান সমাজসেবী রূপে ধরা দিয়েছিলেন ভারতবর্ষের বুকে | সুতরাং শিক্ষক, ডাক্তারদের মত ইঞ্জিনিয়ারদেরও সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থেকেই যায় |
তাইতো আজ এই মহান ইঞ্জিনিয়ারের জন্মদিবসে ‘ইঞ্জিনিয়ার দিবস’ পালন করলেন মন্তেশ্বর ব্লকের ভিডিও অফিসে কর্মরত ইঞ্জিনিয়াররা | তারা একত্রিত হয়ে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা ও ভিডিও বিপ্লব দত্ত কে সম্বর্ধনা জানালেন | পাশাপাশি মন্তেশ্বর বিডিও অফিসের সমস্ত কর্মীবৃন্দকে মিষ্টিমুখ করাতে ভুললেন না |

Related posts

হাবরা সমব্যায় ব্যাংকের দুর্নীতি

E Zero Point

স্মৃতির অন্তরালে বাঙালির ১৯ শে মে- বাংলা ভাষা দিবস

E Zero Point

আদিবাসী পাড়ার রাস্তার দাবিতে, ধান রোপণ করে বিক্ষোভ

E Zero Point

মতামত দিন