22/07/2026 : 9:28 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

জাতীয় কংগ্রেসের কার্যালয় উদ্বোধন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ২০ সেপ্টেম্বর, ২০২০:


একুশের নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্যে বিরোধীদলও তাদের কৌশলনীতি ঠিক করে নিচ্ছে। পিছিয়ে নেই জাতীয় কংগ্রেসও তারাও তাদের হারানো জমি ফিরে পাবার আশায় একনিষ্ঠ দলীয় কর্মীদের উজ্জীবিত করার জন্য মাঠে নেমেছেন।

আজ মেমারি ১ ব্লকের তালচিনি গ্রামে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য অভিজিৎ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তুষারকান্তি পান, বর্ধমান সদর মহাকুমা কংগ্রেসের সভাপতি শ্যামল সরকার, বর্ধমান জেলা যুব কংগ্রেস সভাপতি গৌরব সমাজদার ও সাধারণ সম্পাদক সঞ্জয় খান, মেমারি ১ ব্লক যুব কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, মেমারি বিধানসভা যুব কংগ্রেস সভাপতি অনীক সাহা ও সাধারণ সম্পাদক প্রতীক সরকার, মেমারি ১ ব্লক কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান রাজেশ হরিজন ও অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা।

Related posts

কালনায় কৃষকসভার বিক্ষোভ কর্মসূচি

E Zero Point

ভূতনাথ মালিকের সমর্থনে প্রচারে জনজোয়ার

ezeropoint

ঔপনিবেশিক সময়ের সাক্ষীবহনকারী এক অখ্যাত ফাঁসির মঞ্চ! নতুন রূপে “ফাঁসি ডাঙা”

E Zero Point

মতামত দিন