13/07/2026 : 6:33 AM
ট্রেন্ডিং নিউজ

মজার খবরঃ ৮০ বছর তার চুলে কাঁচি-চিরুনি কিছুই ছোঁয়াননি

করোনা মহামারির কারণে অনেকেই নাপিতের ধারে কাছে ঘেঁষছেন না ইদানিং। তবে অনেকে অবশ্য বাড়িতে বিশেষ ব্যবস্থা করে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, এই অল্প কয়দিনে চুল ছাঁটতে না পেরে অনেকেরই নাভিশ্বাস উঠছে।

ভিয়েতনামের মেকং ডেলটা এলাকার বাসিন্দা ন্‌গুয়েন ভ্যান চিয়েন-এর বয়স এখন ৯২ বছর। ৮০ বছর ধরে চুলে কাঁচি ছোঁয়াননি। বয়স যখন মাত্র ১২ বছর, তখন থেকেই এই ব্যক্তি চুল না কাটিয়ে রয়েছেন। আর তার চুলের দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট। তিনি যদি দেড় তলা বাড়ির সমান উচ্চতা থেকে তার চুল ঝুলিয়ে দেন, তা মাটিতে ঠেকে যাবে।

ন্‌গুয়েন যে ধর্মমতে বিশ্বাস করেন, সেখানে মানুষ যা নিয়ে জন্মেছে তা নিয়েই থাকতে বলা হয়। ন্‌গুয়েনের বিশ্বাস, তিনি যদি চুল কাটেন, তবে মারা যাবেন। এমনকি তিনি চুলে চিরুনিও দেন না। তিনি যখন স্কুলে পড়তেন, তখন নিয়মিত চুল কাটাতে হত। কিন্তু তৃতীয় শ্রেণির পর তিনি সিদ্ধান্ত নেন, আর চুল কাটাবেন না।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তার চুলের ছবি-ভিডিও দেখলেই বোঝা যাবে সত্যিই তার চুলে চিরুনি, কাঁচি কিছুরই স্পর্শ পড়েনি। তবে হাতের নখ তুলনায় আর পাঁচ জনের মতোই ছোট।

Related posts

করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে বিশ্ব তামাক মুক্ত দিবস

E Zero Point

RAMADAN2023: শুক্রবার থেকেই রোজা শুরু

E Zero Point

নিউ সান ক্লাবঃ বাণী বন্দনায় আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন

E Zero Point

মতামত দিন