07/09/2026 : 8:02 PM
আমার দেশ

অবন্তীপপোরা-এনকাউন্টারে মৃত্যু একজন জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর, ২০২০:


জম্মু ও কাশ্মীরের জঙ্গি অভিযানে ফের সাফল্য। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরার মাচোমা ত্রাল এলাকায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে একজন জঙ্গি। নিহত সন্ত্রাসবাদীর নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে, উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া যায় মাচোমা ত্রাল এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী। জঙ্গি গতিবিধির খবর পাওয়া মাত্রই বৃহস্পতিবার ওই এলাকায় অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনীর ৪২ রাষ্ট্রীয় রাইফেলস।
সুরক্ষা বাহিনীর অভিযান চলাকালীন জঙ্গিরা লুকিয়ে গুলি চালাতে থাকে। জওয়ানরা তৎক্ষণাৎ পাল্টা জবাব ফিরিয়ে দেন। কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রাল এনকাউন্টারে মৃত্যু হয়েছে একজন জঙ্গির।

Related posts

গ্যাসের দাম কমল সিলিন্ডার পিছু ৩৬ টাকা

ezeropoint +91 7797331771

‘আয়শানি মুসুর’ রান্নাঘর – এক বাঙালি মায়ের লড়াইয়ের কাহিনী

ezeropoint +91 7797331771

প্রসূতির পাশে বিএসএফ

ezeropoint +91 7797331771

মতামত দিন