23/07/2026 : 8:45 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে সিপিআইএম-এর সাইকেল-বাইক র‍্যালি

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৭ সেপ্টেম্বর ২০২০:


আগামী ২৯ সেপ্টেম্বর বেলা ৩ ঘটিকায় ১৫ দফার দাবী নিয়ে মেমারি পৌরসভা অভিযান করা হবে। সেই কর্মসূচীকে সাফল্যমন্ডিত করতে ও মেমারিবাসী মধ্যে জনজাগরণের জন্য আজ সিপিআইএম মেমারি-১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে সমগ্র মেমারি শহর জুড়ে এক সাইকেল-বাইক র‍্যালি করা হয়।

মেমারি চকদিঘী মোড় সিআইটিইউ অফিসের সামনে থেকে এই র‍্যালি শুরু হয় এবং মেমারি পৌরসভার ১৬টি ওয়ার্ড পরিক্রমা করেন। উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন, বামপন্থী নেতা সনৎ ব্যানার্জী, প্রশান্ত কুমার, পীযুষ বিশ্বাস, চিন্তা কোঙার, পিন্টু ভট্টাচার্য প্রমুখ।

সিপিআইএম মেমারি-১ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সনৎ ব্যানার্জী জানান, বর্তমানে মেমারি পৌরসভা অগণতান্ত্রিক, দুর্নীতিগ্রস্ত ও লুটেরাদের পৌরসভায় পরিণত হয়েছে। মেমারি শহরের উন্নয়নের জন্য পৌরসভাকে কাজ করার জন্য বাধ্য করার জন্য মানুষের ঐক্যবদ্ধ জনমত জরুরী। আমারা মেমারিবাসীর কাছে আবেদন করব আগামী ২৯ সেপ্টেম্বর বেলা ৩ ঘটিকায় আমাদের সাথে আসুন ও মেমারি পৌরসভার কাছে দাবী পেশ করুন।

 

Related posts

নন্দীগ্ৰামে সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জী, মেমারিতে সনৎ ব্যানার্জী

E Zero Point

মেমারির রাজা কে সংবর্ধনা বড়শুল কিশোর সংঘের

E Zero Point

বিজেপির প্রতিবাদ সভা মেমারি সাতগেছিয়ায়

E Zero Point

মতামত দিন