23/07/2026 : 12:57 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দেবীপুর জিটি রোড বাজার কমিটির উদ্যোগে রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, দেবীপুর, ১৯ অগাস্ট ২০২০:


“সময় তুমি হার মেনেছো রক্ত দানের কাছে,পাঁচটা মিনিট দাঁড়িয়ে গেলে একটি জীবন বাঁচে”।। কথায় বলে, রক্তদান জীবন দান, এ দান মহৎ দান। আর সেই মহৎ দানের ধারাকে এগিয়ে নিয়ে চলা মানুষগুলি আছে বলেই আজ স্বেচ্ছায় রক্তদান শিবির গুলি অনুষ্ঠিত করে রক্তের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে।রক্তদানের গুরুত্ব, উপকারিতা বা প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা কম-বেশি প্রায় সকলেই জানি। আজ তেমনই এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার মেমারি-১ নম্বর ব্লকের দেবীপুর বাজারে। আয়োজক দেবীপুর জি টি রোড বাজার কমিটি। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেমারি থানার সাব-ইন্সপেক্টর জয়দেব সহ এলাকার বেশ কিছু সমাজসেবী তরুণ যুবক ও গুণী ব্যক্তিবর্গ। বাজার কমিটির সেক্রেটারি শেখ নাসের আলির কথা জানা যায়, তারা বিগত কয়েক বছর ধরে এই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করে আসছে। করোনা মহামারীর জন্য বিগত বছরের মতো জাকজমক পূর্ণ না হলেও মানুষের মধ্যে প্রচুর উৎসাহ দেখা গেছে এবং তারা সমস্ত সরকারি নিয়ম-নীতি মেনে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে | আজ পুরুষ ও মহিলা মিলে ৫০জন স্বেচ্ছায় রক্তদাতা এই শিবিরে রক্ত দান করেন এবং রক্তদান শিবিরের পক্ষ হতে প্রত্যেকজনকে স্মারক হিসেবে চারাগাছ দেওয়া হয়। দেবীপুর জি টি রোড নিবাসী শিখা ক্ষেত্রপাল ও শ্যামনগর নিবাসী লুৎফুন্নেসা খাতুনের মত কিছু মহিলা জীবনে প্রথম রক্ত দান করল আজকের এই রক্তদান শিবিরে। হুগলি জেলার গুড়াপ এর বাসিন্দা পেশায় ভ্যানচালক রাজু পাত্র রাস্তা দিয়ে যাওয়ার সময় রক্তদান শিবির নজরে আসায় স্বেচ্ছায় রক্ত দান করল। সবশেষে একটা কথা না বললেই নয়-,রক্তদানে কিসের দ্বিধা
হচ্ছে কেন ভয়—-
জানেন না কি রক্ত দিলে
হয়না দেহের ক্ষয়।তাই তো বলি রক্ত দিতে এগিয়ে আসুন ভাই
রক্তদানের চেয়ে যে আর মহৎ কিছুই নাই।।

Related posts

দেবীপুরে ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনা, খোয়া গেল বাম হাত!

E Zero Point

মালদায় মধুচক্রের আসর ধরা পড়লো কংগ্রেস নেতার বাড়ি থেকে

E Zero Point

আমফানে বিপর্যস্ত বাদুড়িয়ার গ্রামে-গ্রামে ত্রাণ বিতরণ করলেন অধ্যাপক ও শিক্ষকেরা

E Zero Point

মতামত দিন