07/09/2026 : 11:23 AM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

কান্দিতে বিজয়া ও দীপাবলী সন্মিলনী জনসভা

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ২৩ নভেম্বর, ২০২০:


সোমবার বিকেলে মুর্শিদাবাদ জেলার কান্দি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া ও দীপাবলী সন্মিলনী জনসভা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহের খান, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান অপূর্ব সরকার, জেলার অন্যতম কো-অডিনেটর অশোক দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা।

আবু তাহের খান জানান, গত নির্বাচনে আমাদের চলার পথে ভুল ছিল, আমরা আগামী দিনে শুধরে নেব। দেশের আকাশে আজকে অনেক বিপদ, বিজেপি কে আগামী দিনে ধ্বংস করতে হবে। আমাদের কালচার কে যারা দেশ কে ভাগ করতে চাইছে সেই বিজেপি কে ধবংস করতে হবে। উত্তরপ্রদেশ না, এটা পশ্চিমবঙ্গ। অশুভ শক্তি কে বিনাশ করতে হবে বিজেপি কে আক্রমণ করেন আবু তাহের খান। আমাদের নেতাদের কোন ভূল হলে ক্ষমা করবেন বলে মন্তব্য করেন আবু তাহের খান ।  

Related posts

মাধ্যমিক পরীক্ষায় প্রথম পূর্ব বর্ধমানের মেমারির অরিত্র পাল

ezeropoint +91 7797331771

প্রতিশ্রুতি সত্বেও রাস্তা হয়নি, আমাদপুর লন্ডন হয়েছেঃ তৃণমূলের সভায় ভাঙচুর মেমারিতে

ezeropoint +91 7797331771

‘আগমনীর আহ্বান, পরিচ্ছন্ন পূর্ব বর্ধমান’ কর্মসূচী মেমারি শহরে

ezeropoint +91 7797331771

মতামত দিন