31/05/2026 : 1:52 AM
আমার বাংলাহুগলি

নবান্ন অভিযানে বাধা দেওয়ার অভিযোগে বিজেপির রাস্তা অবরোধ ডানকুনিত

জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী, হুগলি, ৮ অক্টোবর ২০২০:


ডানকুনিতে বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে বিজেপি সমর্থকদের গাড়ি আটকে দেয় পুলিশ। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। হুগলির আরামবাগ, গুরাপ, ধনিয়াখালী, চুঁচুড়া, পান্ডুয়া, বলাগড় সহ বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মিরা নবান্নের উদ্যেশ্যে রওনা দেয় দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরে। ডানকুনিতে পুলিশ তাদের র‍্যালি আটকায় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকাল থেকেই ডানকুনি দিল্লী রোড ও দূর্গাপুর রোডে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় করা হয় রাস্তায় ব্যারিকেড করে।


নবান্ন অভিযানকে ঘিরে সকলে রাস্তায় বসে পরে বিক্ষোভ দেখাতে থাকলে তীব্র যানজটের সৃষ্টি হয় রাস্তায়।বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশ অবরোধ তুলতে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি নেতা,কর্মী ও সমর্থকরা।

Related posts

তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার জামালপুর ৩২বিঘা এলাকায়

E Zero Point

ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন

E Zero Point

ভ্যাকসিনের খোঁজ নিতে গিয়ে হেনস্থার শিকার আশা কর্মী

E Zero Point

মতামত দিন