07/09/2026 : 7:27 AM
অন্যান্য

জেলাশাসক উদ্বোধন করলেন বড়ঞায় মুক্তমঞ্চ ও কমিউনিটি ভবন

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১০ অক্টোবর, ২০২০:


বড়ঞা পঞ্চায়েত সমিতি ও বড়ঞা ব্লকের নবনির্মিত ভবনের উদ্বোধন হলো শনিবার। এদিন জেলা শাসক জগদীস প্রসাদ মীনার হাতে আনুষ্ঠানিক ভাবে প্রদীপ প্রজ্বোলনের মাধ্যমে উদ্বোধন করা হলো বড়ঞা ব্লকের বিশিষ্ট সমাজসেবী সুনিল মোহন ঘোষ মল্লিকের নামে একটি মুক্তমঞ্চ । এছাড়াও ফিতে কেটে উদ্বোধন হলো রাজীব গান্ধী সেবা কেন্দ্র ও কমিউনিটি ভবন । শনিবার সকাল থেকেই নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে চলে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচি।

 

Related posts

আর্থিক সহযোগিতার আহ্বান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

গোটা রাজ্যেই লকডাউন ৩১ মার্চ পর্যন্ত : মুখ্যমন্ত্রী

মশলা এবং রন্ধন সংক্রান্ত গাছগাছালি বিষয়ক কোডেক্স কমিটির পঞ্চম অধিবেশন ভার্চুয়াল মাধ্যমে শুরু হয়েছে

ezeropoint +91 7797331771

মতামত দিন