07/09/2026 : 12:08 AM
আমার বাংলাকলকাতা

৩৪ দিনের মাথায় আনন্দপুর মামলায় চার্জশিট 

জিরো পয়েন্ট নিউজ – মোল্লা জসিমউদ্দিন, কলকাতা, ১১ অক্টোবর, ২০২০:


শুক্রবার দুপুরে   কলকাতার  আলিপুর  আদালতে এসিজেম  এজলাসে আনন্দপুর মামলায়  চার্জশিট  দাখিল  করলো সংশ্লিষ্ট  থানার পুলিশ। ঘটনার ৩৪ দিনের মাথায়  এই বহুচর্চিত  মামলার  চার্জশিট  পেশ করলো কলকাতা পুলিশ । মূল অভিযুক্ত  অভিষেক পান্ডের বিরুদ্ধে  ৩০৭, ৩৫৪, ৩২৩, ৩২৫, ৩৩৬, ২৭৯ এবং ৩৩৮ ধারায় চার্জশিট  দাখিল  হয়েছে। ১৫০ পাতার চার্জশিটে নীলাঞ্জনা এবং তাঁর স্বামীর  গোপন  জবানবন্দি রয়েছে । তবে মূল চার্জশিট টি ৭ পাতার। এই মামলায়  ৩২ জন সাক্ষী রয়েছে । নির্যাতিতার বিরুদ্ধে  চার্জ গঠনের অনুমতির আবেদন জানানো  হয়েছে  তদন্তকারী  পুলিশ  অফিসারের তরফে। ২০১ এবং ২১২ ধারায় এই চার্জ গঠন বিষয়ক আবেদন টি। নির্যাতিতার বিরুদ্ধে  অভিযুক্ত কে আড়াল করে সাহায্য  করা, এবং জেনেশুনে  পুলিশ  কে ভূল তথ্য দেওয়া অভিযোগ গুলি রয়েছে  নির্যাতিতার বিরুদ্ধে । এই মামলায়  অভিযুক্ত কে সনাক্তকরণ ( টিআই প্যারেড)  এখনও  বাকি৷ বর্তমানে  অভিযুক্ত  অভিষেক  পান্ডে জেল হেফাজতে রয়েছে ।

উল্লেখ্য , গত ৫ সেপ্টেম্বর  গভীররাতে রুবি জেনারেল  হাসপাতাল  সংলগ্ন  বাইপাসে এক তরুণী  কে বাঁচাতে গিয়ে আহত হয়েছিলেন এক দম্পতি । ঘটনার দিন দেখা যায় , এক গাড়ির  সামনে এক তরুণী কে শ্লীলতাহানি সহ মারধর  করা হচ্ছে। তখন নীলাঞ্জনা এবং তাঁর স্বামী আক্রান্ত  তরুণী  কে  বাঁচাতে  যান। তখন অভিযুক্ত যুবক এই দম্পতি কে গাড়ী একপ্রকার চাপা দিয়ে পালিয়ে যায়। সেদিনের  ঘটনায়  মারাত্মক  জখম হন নীলাঞ্জনা নামে ওই মহিলা। হাসপাতালে  চিকিৎসা  চলে তার। এর পর জানা যায় , ওই যুবক নির্যাতিতার পরিচিত। শুধুই  পরিচিতই নয় প্রেমিক প্রেমিকা তারা। এই ঘটনায় কলকাতা জুড়ে হইচই  পড়ে যায়।

Related posts

মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ীর শহীদ স্মরণ

ezeropoint +91 7797331771

২১শে রমজানে ইফতার মজলিস মেমারি ১ ব্লক প্রাঙ্গণে

ezeropoint +91 7797331771

পার্থিব দেহ ত‍্যাগ করলেন মেমারি জামিয়ার প্রতিষ্ঠাতা ও লেখক গোলাম আহমাদ মোর্তাজা

ezeropoint +91 7797331771

মতামত দিন