22/07/2026 : 11:48 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গদুর্গাপুরপশ্চিম বর্ধমান

ট্রেড লাইসেন্স থেকে শুরু করে জমির সমস্যা, একই ছাতার তলায় মুশকিল আসান

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, দুর্গাপুর, ১২ অক্টোবর ২০২০:


ট্রেড লাইসেন্স থেকে শুরু করে জমির সমস্যা, একই ছাতার তলায় মুশকিল আসান। দুর্গাপুরে হল বিশেষ এই কর্মসূচীর শুভ সূচনা জেলা শাসকের হাত ধরে।
ব্যাবসায়ীক সংক্রান্ত অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় ব্যাবসায়ীদের। একই সমস্যার মুখে পড়েন শিল্পপতিরাও। সরকারী লাল ফিতের ফাঁসে যখন উদ্যোগপতিদের প্রাণ যাই যাই অবস্থা ঠিক তখন তাদের কাছে মুশকিল আসান নামে সরকারী এক উদ্যোগ বাড়তি অক্সিজেন যোগাল। সোমবার দুর্গাপুরে বেনাচিতিতে একটি মলে পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজির হাত ধরে এই মুশকিল আসানের পথ চলা শুরু হল। একই ছাতার তলায় বিভিন্ন সরকারী দফতরের প্রতিনিধিরা থাকবেন, আর চুটকিতে মিলবে সমাধানের রাস্তা।

দুর্গাপুর চেম্বার অফ কমার্সকে সাথে নিয়ে এই অনুষ্ঠান হল শহর দুর্গাপুরে। পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি এইদিন ব্যাবসায়ীদের অনুরোধ করেন, আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে ছিলাম আছি থাকবো কিন্তু কোভিড আবহে অসৎ উপায়ে কেউ যদি সাধারণ মানুষকে জিনিসপত্রের দাম দর নিয়ে প্রতারণা করার চেষ্টা করেন তাহলে প্রশাসন কিন্তু শক্ত হাতে সব পরিস্থিতির মোকাবিলা করবে। সোমবারের এই অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ জৈন, দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে, ব্যাবসায়ী সংগঠনের পক্ষে কবি দত্ত সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাজি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুশকিল আসানের এই প্রকল্পে সাধারণ ব্যাবসায়ী ও শিল্পপতিরা কতটা উপকৃত হল সেই সম্পর্কে পুজোর পর আরো একটি রিভিউ মিটিং করা হবে।

Related posts

হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিলো সিপিআইএম

E Zero Point

আদিবাসী শিল্পী সংঘ আর্থিক অনুদান পূর্বস্থলীতে

E Zero Point

পানাগড় লায়ন্স ক্লাবের পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

E Zero Point

মতামত দিন