12/07/2026 : 10:11 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

পাঁচ মাস ধরে বৃষ্টির জলে জলমগ্ন মালদা শহরের বেশ কয়েকটি ওয়ার্ড

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ১৩ অক্টোবর, ২০২০:


প্রায় পাঁচ মাস হতে চললো কিন্তু এখনো বৃষ্টির জলে জলমগ্ন মালদা শহরের বেশ কয়েকটি ওয়ার্ড। ইংরেজবাজার পৌরসভার ৩ নম্বর ২৯ নম্বর সহ একাধিক ওয়ার্ডের বেশিরভাগ এলাকায় এখনও হাঁটু জল। তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চ পল্লী, নেতাজী কলোনি, ২৯ নম্বর ওয়ার্ডের বাবুজি কলোনি, কৃষ্ণ পার্ক সহ একাধিক ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াতের এখন মাধ্যম হয়ে দাঁড়িয়েছে নৌকা। গ্রামগঞ্জে নৌকার চলার খবর আমরা সাধারণত দেখে থাকি। কিন্তু শহরের কংক্রিট ঢালাই রাস্তায় এখন চলছে নৌকা। বৃষ্টির জল এবং উপচে পড়া ডেনের জলে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। উপদ্রব দেখা দিয়েছে সাপ পোকা মাকড়ের। এমত অবস্থায় সমস্যায় পড়েছেন শহরের একাধিক ওয়ার্ডের বাসিন্দা।

এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য বাবলা সরকার জানান, অতি দ্রুততার সাথে কাজ শুরু হয়েছে শহরজুড়ে হাইডেন এবং বাইপাস তৈরির ফলে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তবে কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই বৃষ্টির জল নেমে যাবে।

Related posts

ফেরত দিতে হবে টাকা ,মাথায় হাত দিনমজুর সরস্বতী সিং-এর

E Zero Point

তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব চৌধুরীর পথসভা

E Zero Point

নিয়ন্ত্রন হারিয়ে বাস উল্টে গেলো ভাতারে

E Zero Point

মতামত দিন