31/07/2026 : 10:21 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সুব্রত হালদার গ্রেপ্তার কালনায়

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ১৬ অক্টোবর, ২০২০:


রামকৃষ্ণপল্লি এলাকায় দশ বছরের কিশোরী কন্যাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সুব্রত হালদারকে গ্রেফতার করল কালনা থানা পুলিশ। এর পর এ দিন তাকে শুক্রবার তাঁকে কালনা আদালতে পাঠানো হয়। পুলিশের বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে কালনা থানার তরফে। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে কালনা থানা পুলিশ।

ঘটনায় প্রকাশ গত ১৪ অক্টোবর ধর্ষণের শিকার হয় দশ বছরের এক কিশোরী। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য কালনা থানার অন্তর্গত পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের সাহাপুর গ্রামে। বাড়ি থেকে ওই কিশোরী দোকানে ডাল আনতে বেরিয়েছিল। তখনই অভিযুক্ত সুব্রত হালদার তাঁকে ডেকে বলে মোবাইল ফোনে চার্জ নেই, বাড়িতে গিয়ে মোবাইল ফোনটা চার্জে দেওয়ার কথা। এর পরই তাঁর পিছন ধরে তাঁর অভিযুক্ত তাঁর নিজের ফাঁকা বাড়ি পর্যন্ত গিয়ে, ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়ি ফিরে এসে পুরো ঘটনার কথা তাঁর মাকে খুলে বলে ওই কিশোরী।

Related posts

চাকরির নিয়োগে জীবনবিমা কোম্পানি কে মানবিক হতে বললো হাইকোর্ট

E Zero Point

আগামীকাল মহিলা তৃণমূল কংগ্রেসের বিশাল জনসভা মঙ্গলকোটে

E Zero Point

বড় বিপদের হাত থেকে রক্ষা পেল মেমারির মানুষ, রেলগেটে দুর্ঘটনা

E Zero Point

মতামত দিন