07/09/2026 : 3:40 AM
আমার বাংলাকান্দিমুর্শিদাবাদ

প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহাত ৬

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ২৭ অক্টোবর, ২০২০:


মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত আনুখা গ্রামে দুর্গাপূজো ভাষান কে কেন্দ্র করে দুটি গ্রামের সংঘর্ষ। সোমবার রাতে এই ঘটনার জেরে জখম হয়েছেন প্রায় ছয় জন গ্রামের বাসিন্দা। সোমবার রাতে আনুখা গ্রামের প্রতিমা নিরঞ্জন করছিল তখন রাতুনী গ্রামের উপর একটি প্রতিমা যাচ্ছিল, তখন দুটি গ্রামের বাসিন্দাদের সঙ্গে বিবাদ বাধে বলে অভিযোগ। তারপরেই দুটি গ্রামের সংঘর্ষ হয়। জখম হন একাধিক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ প্রশাসন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জখম অবস্থায় বেশ কয়েক জন কে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য।

Related posts

ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বামেদের যুবদের স্মারকলিপি

তৃণমূলের সংখ্যালঘু সেলের মশাল দৌড় ও গুণীজন সংবর্ধনা মেমারিতে

ezeropoint +91 7797331771

আবার পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ মেমারিতে

ezeropoint +91 7797331771

মতামত দিন