22/07/2026 : 9:40 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

প্রগতি স্বেচ্ছাসেবী সংস্থার অন্নসেবা

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৩১ অক্টোবর, ২০২০:


 পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত উত্তর শ্রীরামপুরের প্রগতি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে প্রগতি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুঃস্থ মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হলো শনিবার। এদিন এই খাবার বিতরণে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার পার্থ দে সহ অন্যান্য সদস্যবৃন্দ। এদিন শ্রীরামপুর পঞ্চায়েত এলাকার ১০০ টি পরিবারের মধ্যে এই খাবার বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার পার্থ দে বলেন লকডাউন চলাকালীন যে সমস্ত মানুষ কাজ হারিয়েছেন তাদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং আগামী দিনে মানুষের সেবায় নিয়োজিত থাকবো।

Related posts

শীত বস্ত্র প্রদান জামালপুরে

E Zero Point

মেমারিতে যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা, গ্রামবাসী ভাঙচুর করলো বন্ধুর বাড়ি

E Zero Point

নদী তীর এলাকা পরিদর্শন বর্ধমানের জামালপুরে

E Zero Point

মতামত দিন