15/07/2026 : 7:37 AM
অন্যান্য

দেশ ব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে মেমারিতে দেওয়াল লিখন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  মেমারি, ৬ নভেম্বর, ২০২০:


সর্বনাশা শ্রম ও কৃষি আইন বাতিলের দাবীতে, রেল, বীমা ও খনি বিক্রির প্রতিবাদে, আয়করদাতা ছাড়া পরিবারপিছু মাসে ৭৫০০ টাকার দাবীতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বামপন্থী গণসংগঠন গুলোর ডাকে আগামী ২৬শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ মেমারি শহর সিটু ও এসএফআইয়ের  উদ্যোগে দেওয়াল লিখন কর্মসূচী গ্রহণ করা হয়। মেমারি শহর সহ মহেশডাঙ্গা ক্যাম্প এলাকার বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন করা হয়।

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বামপন্থী নেতা অশোক যশ, অনিল সর্দার, সঞ্জয় দেব, সেখ নাসির, সেখ ইমামুল প্রমুখ।

Related posts

করোনা যোদ্ধাদের সাথে আজ বিকেলে ভিডিও কনফারেন্স করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

প্রধানমন্ত্রী ১৬ই জানুয়ারি থেকে দেশজুড়ে কোভিড-১৯ টিকাকরণ অভিযানের সূচনা করবেন

E Zero Point

করোনা দ্বিতীয় সুযোগ দেবে নাঃ পার্থসারথী তাপস

E Zero Point

মতামত দিন