23/07/2026 : 10:10 AM
আমার বাংলাকান্দিমুর্শিদাবাদ

শুভেন্দু অধিকারীর উপস্তিতিতে স্মরনসভা প্রয়াত জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষের

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ৮ নভেম্বর, ২০২০:


খড়গ্রাম থানার অন্তর্ভুক্ত মাড়গ্রাম হাইমাদ্রাসা মাঠে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কান্দির গৌতম রায়, জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন, ও উপ- সভাধিপতি বৈদ্যনাথ দাস। উক্ত অনুষ্ঠানটি প্রয়াত মুর্শিদাবাদ জেলা পরিষদের বন ভুমি কমার্ধ্যক্ষ মফিজ উদ্দিন মন্ডলের স্মরনে করা হয় জেলা পরিষদের পক্ষ থেকে। অনুষ্ঠানটি এলাকার মানুষ ও মফিজ উদ্দিনের পরিবারের পক্ষ থেকে সেই সঙ্গে জেলা পরিষদের সহযোগিতায় আয়োজন করা হয়। উক্ত সভায় শুভেন্দু অধিকারী মফিজ উদ্দিন মন্ডলের কাজের প্রতি প্রশংসা করেন এবং সেইসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পর্যায়ক্রমে ওনার অনুপস্থিতির প্রতি দুঃখ প্রকাশ করেন। মফিজ উদ্দিনের এই স্মরণসভায় ওনার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং উনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন।

প্রথমে ঠিক ছিল খড়গ্রামের নগরে হবে পরে জায়গা বদলে মাড়গ্রাম হাই মাদ্রাসার মাঠে করা হয়। শুভেন্দু অধিকারীর উপস্থিতি সত্ত্বেও কোনরকম জেলার শীর্ষ নেতৃত্বের দেখা যায়নি। এমনকি খড়গ্রামের বিধায়ক আশিষ মার্জিতও সেই স্মরণ সভায় উপস্থিত ছিলেন না। এমনকি উক্ত স্মরণসভায় কোনরকম দলীয় ব্যানার লক্ষ্য করা যায়নি। বারংবার প্রকাশ করার চেষ্টা করা হয়েছে এটা কেবলমাত্র স্মরণ সভা এবং এটি আয়োজন করা হয়েছে এলাকার মানুষ, মফিজ উদ্দিনের পরিবার এবং জেলা পরিষদের পক্ষ থেকে।

Related posts

নিখোঁজ শিশুর দেহ উদ্ধার হলো মেমারির লকগেট থেকে

E Zero Point

পথশ্রী অভিযানের রাস্তা উদ্বোধন মেমারি দলুইবাজারে

E Zero Point

প্রবল বৃষ্টিতে মাথায় হাত – মিনি কুমোরটুলির প্রতিমা শিল্পীদের

E Zero Point

মতামত দিন