07/09/2026 : 6:54 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

অস্বাভাবিক মৃত্যু মেমারির গৃহবধূরঃ স্বামী সহ গ্রেপ্তার ৩

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৫ নভেম্বর ২০২০:


অস্বাভাবিক মৃত্যু হয়েছে মেমারির এক গৃহবধূর। বাড়ি মেমারি বিষয়ীপাড়া। সোমাবার সকাল ৮-৩০ নাগাদ এই ঘটনা ঘটে। রিম্পা দাসের মৃতদেহ সোমবার বর্ধমান মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। পুলিশ এবং গৃহবধূর বাবার অভিযোগে জানা যায় যে প্রতিনিয়ত ঐ গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। পাড়া থেকে কোন প্রতিবেশির সাথে মিশতে দেওয়া হতো না এমনকি কোনা পূজাপার্বণে বাইরে আসতে দেওয়া হতো না। এই অবসাদেই আত্মহত্যা করেছে বলে অনুমান। মৃত গৃহবধূর নাম রিম্পা দাস (২৪)।

শারিরীক ও মানসিক নির্যাতন করতেন স্বামী নবকুমার দাস, শাশুড়ি কল্পনা দাস, ননদ রত্না দালাল। নবকুমার দাসের সাথে আট বছর আগে কেজা গ্রামের রিম্পা দাসের বিয়ে হয। তাদের একটি ৬ বছরের ছেলে আছে।

রিম্পা দাসের বাবা শিবপদ মন্ডলের অভিযোগের ভিত্তিতে ধৃত এই তিনজনকে মেমারি থানার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে এবং মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হয়। আদালত শাশুড়ি ও ননদের ১লা ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত ও স্বামীর পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। রিম্পা দাসের বাবা জামাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Related posts

বিপর্যস্ত আলু চাষ ও ফসলের ক্ষতির আশঙ্কা-আতঙ্কে চাষীরা

ezeropoint +91 7797331771

হুগলিতে মেডিক্যাল চেক-আপ ক্যাম্পের আয়োজন

ezeropoint +91 7797331771

কালনায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

ezeropoint +91 7797331771

মতামত দিন