08/09/2026 : 7:02 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

সামসেরগঞ্জের ডাকবাংলায় প্রতিবন্ধীদের বস্ত্র বিতরণ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  মুর্শিদাবাদ, ৩ ডিসেম্বর, ২০২০:


আজ, বৃহস্পতিবার ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসে সামসেরগঞ্জের ডাকবাংলায় হাউসনগর প্রতিবন্ধী সমিতির পরিচালনায় সাংস্কৃতিক ও বস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন প্রতিবন্ধীদের শীতের বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ ব্লকের বিডিও কৃষ্ণ চন্দ্র মুন্ডা, জয়েন্ট বিডিও আবু তৈয়ব, কবি মোঃ ইজাজ আহামেদ, কবি ও শিক্ষক গোলাম কাদের, কবি ডঃ মোহঃ তোহা সেখ, সাহিত্যিক নিতাই মালাকর, শিক্ষক কল্যাণ মুর্ধ প্রমুখ । উপস্থিত অথিতিগণ প্রতিবন্ধীদের হাতে বস্ত্র তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন লেখক ও চিত্র পরিচালক দাউদ হোসেন। উপস্থিত প্রতিবন্ধীবৃন্দ শীতে এই সাহায্য পেয়ে আপ্লুত।

Related posts

জলপথে বন্যা পরিস্থিতি পরিদর্শন

ezeropoint +91 7797331771

মেমারিতে আমফান ক্ষতিগ্রস্তদের পাশে টিম আঁচল

ভারতীয় জনতা পার্টির বৃক্ষরোপণ কর্মসূচী পাণ্ডুয়াতে

ezeropoint +91 7797331771

মতামত দিন