22/07/2026 : 9:36 PM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

ফের কাউন্সিলর এর বিরুদ্ধে কাটমানি দেওয়ার হুমকির অভিযোগ

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১৭ ডিসেম্বর, ২০২০:


মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ সেই সঙ্গে কাটমানি নাদিলে মারার হুমকি। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তৈরি হওয়ার জন্য প্রথমে দু’দফায় টাকা ঢোকার পর আর টাকা ঢোকেনি। প্রথমে দুবার ৫০ হাজার টাকা ঢোকার পর গত তিন মাস ধরে কোনো টাকা ঢুকছে না বলে অভিযোগ জানালেন বাড়ি মালিক।প্রধানমন্ত্রী আবাস যোজনা স্বামী-স্ত্রী দুজনের নামে পাওয়ার কথা ছিল (মুনমুন দাস ও সুজয় দাস) ওয়ার্ডের কাউন্সিলর ৫০০০ টাকা চাই কিন্তু তা না দেওয়ায় এই টাকা ঢোকেনি বলে অভিযোগ করছেন বাড়ির মালিক। বারংবার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর অজয় বড়ালের কাছে জানানো হয় তাতে তিনিও হুমকি দেন এমন টাই জানালেন অভিযোগ কারি মুনমুন দাস।তাই তারা আজ কান্দি মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন এই ব্যাপারটি নিয়ে। এই দম্পতির দাবী দ্রুত সমস্যার সমাধানের।

Related posts

মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেসের বস্ত্র বিতরণ

E Zero Point

পাঁচ লক্ষ টাকা ছিনতাইঃ ছিনতাই কারী দল গ্রেপ্তার

E Zero Point

কলেজ ছাত্রীর গায়ে অ্যাসিড হামলা

E Zero Point

মতামত দিন