08/09/2026 : 6:50 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পুকুরের জল থেকে যুবকের দেহ উদ্ধার মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – অতনু ঘোষ, মেমারি, ১৯ ডিসেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের সিমলা গ্রামে গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন ২২ বছর বয়সের যুবক মানিক টুডু, পিতা- রবীন টুডু।
বহু খোঁজার পর তার কোন সন্ধান পাওয়া যায়নি। এদিন যুবকের বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে মানিক টুডুর নিথর দেহ উদ্ধার করে এলাকার মানুষ |


এরপর মেমারি থানায় খবর দিলে মেমারি থানার পুলিশ প্রশাসন এসে দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আসল কারণ এখনো অজানা। ময়নাতদন্তের পর জানা যাবে আসল রহস্য।

এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রতিবেশীরা শোকোস্তব্ধ।

 

Related posts

খানাকুল থানার বিভিন্ন এলাকা থেকে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার

ezeropoint +91 7797331771

আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহ মেমারি শহরে

ezeropoint +91 7797331771

শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভার্চুয়াল আলোচনা

ezeropoint +91 7797331771

মতামত দিন