07/09/2026 : 1:39 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

নিউ ইয়ারে দুর্ঘটনা এড়াতে বিশেষ নজরদারি মঙ্গলকোট থানার

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ১ জানুয়ারি ২০২১:


পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে মঙ্গলকোট থানার পুলিশ আজ বিশেষ নজরদারি চালাচ্ছে মঙ্গলকোটের বিভিন্ন এলাকায় ‌। আজ মঙ্গলকোটের বিভিন্ন জায়গায় মঙ্গলকোট ব্লক এর মানুষ ছাড়াও অন্যান্য ব্লকের মানুষজন পিকনিক করতে আসেন। সমস্ত মানুষের কথা চিন্তা করে বিশেষ নজরদারি চালাচ্ছে মঙ্গলকোট থানার পুলিশ। মদ্যপ অবস্থায় যাতে করে কেউ গাড়ি না চালাই তাই সাবধান করছেন সাধারণ মানুষকে।

মঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মিথুন ঘোষ জানান, পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে আমরা প্রতিবছরই নিজের এলাকায় পহেলা জানুয়ারি কে সামনে রেখে নজরদারি চালায়। আজও সেই নজরদারি চলছে মঙ্গলকোটের বিভিন্ন এলাকায়।

বিভিন্ন পিকনিক স্পটে পুলিশ গিয়ে সাধারণ মানুষকে প্লাস্টিকের থার্মোকল ব্যবহার করতে নিষেধ করেন, পাশাপাশি মদ্যপান যাতে না করে তার বার্তাও দেন।

Related posts

ধারালো অস্ত্রের আঘাতে জখম মেমারির গৃহবধূ

ezeropoint +91 7797331771

নবোদয় সংঘের সম্পাদক স্বর্গীয় উত্তম দে-এর স্মরণসভা বর্ধমানে

মাস্ক না পরায়, বর্ধমানের পথচারীদের হাতে গোলাপ দিলেন এস. আই. বরুণ সরকার

ezeropoint +91 7797331771

মতামত দিন