22/07/2026 : 8:24 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ১ জানুয়ারি ২০২১:


১৯৯৮ সালে ১  জানুয়ারি তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন মমতা ব্যানার্জি।
তারপর থেকেই প্রতিবছরই মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। আজও তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হল মঙ্গলকোটে।

উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভূমি কর্মদক্ষ শ্যামা প্রসন্ন লোহার, মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির ঘোষ,মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্ত সরকার, তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা লাল্টু শেখ, শেখ সাগর, সহ আরো অন্যান্য নেতৃত্ব।

প্রথমে দলীয় পতাকা উত্তোলন করেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্ত সরকার, এরপর সকলকে শুভেচ্ছা বার্তা দিয়ে মিষ্টিমুখ করানো হয়।
শান্ত সরকার জানান, ২০২১ সালে আজকের দিন থেকে আমরা শপথ নিচ্ছি, মা মাটি সরকার পুনরায় ক্ষমতায় আসবে। কর্মীদের বার্তা দিলাম কোন সাম্প্রদায়িক দল এর জায়গা নেই মঙ্গলকোটে।

Related posts

মন্তেশ্বরের শিক্ষিত বেকারদের কাজ চায়ঃ অনুপম ঘোষ

E Zero Point

বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মেমারিতে, দুই শিশু সহ মৃত ৩

E Zero Point

সালারে তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা সভা

E Zero Point

মতামত দিন