28/08/2026 : 10:44 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি হাসপাতালে ফল বিতরণ

জিরো পয়েন্ট নিউজ স্বদেশ মজুমদার, ১ জানুয়ারি ২০২১:


মানব সেবা পরম সেবা।দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোই আর এক মানুষের প্রথম কাজ। তাই বছরের প্রথম দিনে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৩ তম প্রতিষ্ঠা দিবসে মেমারি গ্রামীন হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডের রোগীদের এবং হাসপাতাল কর্মীদের মধ্যে ফল বিতরণ করা হল।

মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটি এবং তৃণমূল শিক্ষা সেলের যৌথ উদ্যোগে আয়োজিত এই ফল বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী, সহ সভাপতি আশিষ ঘোষ দোস্তিদার, মেমারি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সুপ্রিয় সামন্ত, শহর সংখ্যা লঘু সেলের সভাপতি ফারুক আব্দুল্লা, শহর জয়হিন্দ বাহিনীর সভাপতি অজিত সিং সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

মেমারি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সুপ্রিয় সামন্ত জানান যে, মা-মাটি-মানুষের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্দশে দীক্ষিত হয়ে আমরা আজ দলের প্রতিষ্ঠা দিবসে মানুষের পাশে থেকে এই বার্তা দিতে চায় মেমারি শহরের অজস্র তৃণমূল কর্মী শুধু একদিনের জন্য নয় মানুষের সেবার জন্য সর্বদা প্রস্তুত।

Related posts

মদের দোকান খোলা কিন্তু স্কুল, কলেজ বন্ধ – বিক্ষোভ বর্ধমানে

E Zero Point

রাজ্য জুড়ে নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের প্রতিবাদে পথ অবরোধ মেমারিতে

E Zero Point

পথ কুকুরদের র‍্যাভিশ ভ্যাকসিন প্রদান মেমারিতে

E Zero Point

মতামত দিন