22/07/2026 : 4:48 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে বিজেপির পাল্টা রোড শো তৃণমূল যুব কংগ্রেসেরঃ সোহম চক্রবর্তীর রোড শো কার্যত জনসমুদ্র

জিরো পয়েন্ট নিউজ অতনু ঘোষ, বর্ধমান, ১০ জানুয়ারি ২০২১:


বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার রোড শো’র পালটা তৃণমূলের মহামিছিল।
আজ বর্ধমানে রোড শো করলো তৃণমূল যুব কংগ্রেস, আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধীদের জবাব দিতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস তা আজকের রোড শো থেকে বোঝায় যায়।

বর্ধমানে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহ সভাপতি সোহম চক্রবর্তীর রোড শো কার্যত জনসমুদ্রে পরিণত হল।  বর্ধমানের জিটি রোডে টাউন হল থেকে এই রোড শোয়ের আয়োজন করা হয়েছিল গোলাপবাগ মোড় পর্যন্ত।

উল্লেখ্য, শনিবার ৯ জানুয়ারি বর্ধমানে এসেছিলেন জেপি নাড্ডা নাড্ডাকেই উত্তর দিতে পাল্টা রোড শো তৃণমূল যুব কংগ্রেসের। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি সোহম চক্রবর্তী, রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিত্রা, মেমারির বিধায়ক নার্গিস বেগম, যুব নেতা সৌরভ সাঁতরা সহ জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

আজকে তৃণমূল কংগ্রেসের এই রোড শো তে এত বেশি পরিমাণ তৃণমূল কর্মী সমর্থক দের সমাগম হয়েছিল তা দেখে অনেকেরই মনে পড়ে যাবে ১০ বছর আগে মমতার ব্যানার্জির সেই র‍্যালির কথা।

Related posts

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেমারি শাখা অসহায় মানুষের পাশে

E Zero Point

বর্ধমান হাসপাতাল যাবার রাস্তায় জল, সমস‍্যায় রুগীসহ এলাকার মানুষ

E Zero Point

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন বাগিলায়

E Zero Point

মতামত দিন