19/04/2026 : 12:20 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরের মাটিতে কৃষক আন্দোলনের সমর্থনে সাংস্কৃতিক সমাবেশ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  এম. কে. হিমু, মেদিনীপুর, ১১ জানুয়ারি ২০২১:


কৃষক আন্দোলন। দেশের অন্নদাতাদের অধিকার আদায়ের আন্দোলন। একদিকে সরকার বলছেন কৃষি আইন কৃষকের সুবিধার্থে অন্যদিকে বিরোধী দল সহ কৃষক আন্দোলনের নেতারা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড়।

মেদিনীপুরের মাটি লড়াইয়ের মাটি। সেই মাটিতেই যখন একুশের নির্বাচনের পরিপ্রেক্ষিতে দলবদলের খেলায় মেতে উঠেছে নেতারা, যাদের মুখে একসময় শোনা যেতো কৃষক আন্দোলনের সমর্থনের কথা আজ তাদের মুখেই কৃষক অধিকার বিরোধী কথা। কিন্তু এক দল মানুষ আছেন যারা সৃষ্টির সৃজনশীলতায় বিশ্বাসী, অন্নদাতাদের অধিকারের দাবী তে তারা যে কোন পরিস্থিতিতে পাশে থাকেন তারা হল রাজ্যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি সম্পন্ন মানুষ।

গত ৭ ও ৯ জানুয়ারি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী, ভারতীয় গণনাট্য সংঘ, ভারতী গণসংস্কৃতি সংঘ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে এবং ভারতীয় গণনাট্য সংঘের কৃষ্টি সংসদ, ক্রান্তিক, উজান শাখা ও ভারতীয় গণসংস্কৃতি সংঘের নিশান শাখার আয়োজনে এক সাংস্কৃতিক সমাবেশ ও সারা রাত্রি ব্যাপী সংহতি সমাবেশের আয়োজিত হলো মেদিনীপুর শহরে কর্মচারী ভবন প্রাঙ্গণে।

নয়া কৃষি বিল প্রত‍্যাহারের দাবীতে, ঐতিহাসিক কৃষক আন্দোলনের সমর্থনে লেখক শিল্পী সংস্কৃতি কর্মীদের সংহতি সমাবেশে সারারাত ব‍্যাপী কবি লেখক শিল্পী ও সংস্কৃতিকর্মীদের স্লোগান এবং প্রতিবাদের কবিতা নিয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি মন্দাক্রান্তা সেন।

মেদিনীপুর শহরের অ্যাক্সিস ব্যাঙ্ক, সিপাইবাদার, পঞ্চুর চক ও নিমতলা চক এই চার জায়গায় গণসংগীত, আবৃত্তি ও বক্তব্যের মাধ্যমে পথসভা ও প্রচারাভিযান সংগঠিত হলো।
অনুষ্ঠানে বক্তব্য রাখলেন ভারতীয় গণসংস্কৃতি সংঘের জেলা সভাপতি প্রণব চক্রবর্তী ও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের জেলা সম্পাদক কামরুজ্জামান। গণসংগীত পরিবেশন করলো গণনাট্য ও গণসংস্কৃতি সংঘের শিল্পীরা। উক্ত সভায় আবৃত্তি করলেন কেয়া সেন, অনিন্দিতা শাসমল, অর্ণব বেরা ও দেবীপ্রিয়া বসু।

কবি সুকান্ত ভট্টাচার্য, সলিল চৌধুরী, কবি আরণ‍্যক বসু ও কবি সুনির্মল কুন্ডুর কবিতা অবলম্বনে নির্মিত কোলাজ — “এই মিছিল, হও সামিল” পরিবেশন করেন মেদিনীপুর আবৃত্তি শিল্পী সংসদের সদস্যরা।

Related posts

গ্যাসের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন ভাতারের এক যুবক, এলাকায় শোকের ছায়া

E Zero Point

মেমারিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রোড শো

E Zero Point

সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার্থে আলোচনা সভা মেমারিতে

E Zero Point

মতামত দিন