09/09/2026 : 5:12 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি গার্লস স্কুলে মাধ্যমিকের ফর্ম ফিলাপের শেষ তারিখ ১৮ জানুয়ারি

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৫ জানুয়ারি ২০২১:


পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত।

মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষিকা ড. নীলিমা ভট্টাচার্য জানিয়েছেন ২০২১ সালে যেসকল ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের জন্য বিদ্যালয় এ ফর্ম পূরণ চলছে। এই ফর্ম পূরণ চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত । বিদ্যালয় কার্যালয়ে এসে উক্ত ছাত্রীরা ফর্ম পূরণ করতে পারবেন ।

তিনি আরও জানিয়েছেন করোনার স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে আসতে। ফর্ম পূরণ না হলে এই বছর তারা মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না। আ্যাডমিড কার্ডও পাবে না এবং কোন ভাবেই বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না ।

Related posts

তারাপীঠ যাওয়ার পথে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা

ezeropoint +91 7797331771

গুজরাত থেকে ফিরে করোনা আক্রান্ত হলেন মেমারির শোভনা গ্রামে যুবক

ezeropoint +91 7797331771

মন্তেশ্বরে বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের হামলার অভিযোগ

ezeropoint +91 7797331771

মতামত দিন