23/07/2026 : 6:42 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মুখ্যমন্ত্রীকে অপমান ও সঞ্জিত ঘোষের খুনের প্রতিবাদে বাইক মিছিল মঙ্গলকোটে

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ৩০ জানুয়ারি ২০২১:


গত ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর সামনেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে অপমান ও তৃণমূল নেতা সঞ্জিত ঘোষের খুনের প্রতিবাদে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে শিমুলিয়া ২অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ একটি বাইক মিছিল করা হয়।


প্রায় ২৫০ টি বাইক এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে। শিমুলিয়া দু নম্বর অঞ্চলের ইচ্ছা বটগ্রাম বাস স্ট্যান্ড থেকে এই বাইক মিছিল শুরু হয়, গোটা অঞ্চল ঘুরে খুদরুন বাসস্ট্যান্ডে এই বাইক মিছিল শেষ হয়।

শিমুলিয়া ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবপ্রসাদ রায় জানান, আমাদের অভিভাবক অনুব্রত মণ্ডলের নির্দেশে ও অপূর্ব চৌধুরীর কথামত আমরা আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অপমানের জবাব দিতে বাইক মিছিল করলাম, আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা সঞ্চিত ঘোষের নৃশংস খুনের জানিয়ে এই বাইক মিছিল আমরা করেছি। আজকে শত শত মানুষ ধিক্কার জানিয়ে এই বাইক মিছিলে অংশগ্রহণ করেছে।

Related posts

তৃণমূল যুব কংগ্রেসের যুবশক্তি সম্পর্কিত কর্মশালা বর্ধমানের দেওয়ানদিঘীতে

E Zero Point

লরির ধাক্কায় মৃত্যু দুই বাইক আরোহীর, আগুন ধরে গেল লরিতে

E Zero Point

অনুব্রত মন্ডলের উপস্থিতিতে কর্মী সম্মেলন মঙ্গলকোটে

E Zero Point

মতামত দিন