30/05/2026 : 7:11 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

তৃণমূল যুব কংগ্রেসের যুবশক্তি সম্পর্কিত কর্মশালা বর্ধমানের দেওয়ানদিঘীতে

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ আজ পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী প্রীতিলতা মঞ্চে বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের যুব শক্তি সম্পর্কিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সুভাষ মন্ডল, স্থানীয় বিধায়ক নিশীথ কুমার মালিক, ব্লক তৃণমূল কংগ্রেস সভানেত্রী কাকলি গুপ্তা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জেলা কার্যকরী সভাপতি শ্রীমন্ত রায়, বর্ধমান জেলা পরিষদের মেন্টর প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের SC সেলের সভাপতি উজ্জল প্রামাণিক, তৃণমূল কংগ্রেস সাপোটার্স সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে সুখেন্দু কোনার ,বর্ধমান জেলা পরিষদের সদস্যা গার্গী লাহা, দেব নারায়ন গুহ প্রমুখ নেতৃবৃন্দ। বর্ধমান ১ নম্বর ব্লকে আড়াইশো জন যুবক যুব শক্তিকে যোগদান করেন। সমগ্র অনুষ্ঠানটি কে পরিচালনা করেন বর্ধমান ১ নম্বর তৃণমূল যুব সভাপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য।

Related posts

বিনা খরচে করোনা আক্রান্তের জন্য অক্সিজেন পার্লার পূর্ব বর্ধমানে

E Zero Point

কামারপুকুরে আনন্দধাম বৈদ্যুতিক চুল্লির শুভ উদ্বোধন

E Zero Point

মেমারি বিধানসভার তৃণমূল প্রার্থীর রোড শো গন্তারে

E Zero Point

মতামত দিন