08/09/2026 : 5:57 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

নবান্ন অভিযান সফল করতে ডিওয়াইএফআই-এর মিছিল

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৮ ফেব্রুয়ারি ২০২১: 


আগামী ১১ ই ফেব্রুয়ারি নবান্ন অভিযান সফল করতে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে পূর্বস্থলী ১ ব্লক এর ভান্ডার টিকুরি স্টেশন থেকে বিদ্যানগর মোড় পর্যন্ত কেন্দ্রীয় মিছিল অনুষ্ঠিত হলো। এদিনের এই মিছিল থেকে নবান্ন অভিযানকে সফল করার জন্য আহ্বান জানানো হয়।

এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বীরেশ্বর নন্দী, পূর্বস্থলী ২ আঞ্চলিক কমিটির সম্পাদক অনুপ ঘোষ, সভাপতি সুমন্ত মুন্ডারী, পূর্বস্থলী 1 নং আঞ্চলিক কমিটির সম্পাদক সীতানাথ বসাক, এসএফআই পূর্বস্থলী লোকাল কমিটির সম্পাদক সীজন বসাক সহ আরো অনেকে। এই মিছিল শেষে বিদ্যানগর মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

Related posts

নিজস্ব প্রযুক্তিতে জীবাণুমুক্ত বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু হলো মেমারিতে

ezeropoint +91 7797331771

জেলা সভাধিপতি ও বিধায়িকা শম্পা ধাড়া পেলেন আরও এক নতুন পদ

ezeropoint +91 7797331771

গলসীতে ৫৫০ জন তৃণমূল কর্মী বিজেপিতে

মতামত দিন